বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
দুই পেনাল্টি, দুই গোল বাতিল, ১০ জনের ইউনাইটেডের নাটকীয় ড্র গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত

জমি সংক্রান্ত শুনানীকালে এসি ল্যান্ডকে হুমকি দেওয়ায় যুবকের কারাদন্ড, জাল দলিলের অভিযোগে বাবার বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:২৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
  • / 278

 জমি সংক্রান্ত বিষয়ে শুনানী চলাকালে এসি ল্যান্ডের উপর চড়াও হওয়ায় মো. আলাউদ্দিন নামে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। আর সরকারি জমি জাল দলিল করে নিজেদের নামে বরায় তার বাবা শামসুল আলমের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রোববার বিকেলে রাজবাড়ী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে ঘটে এ ঘটনা। অভিযুক্ত শামসুল ইসলাম রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় মুরারীপুর গ্রামের বাসিন্দা।

এসি ল্যান্ড কার্যালয় সূত্রে জানা গেছে, বড়মুরারীপুর গ্রামের ১৩২ শতাংশ জমি নিজেদের দাবি করেন শামসুল আলম। বিষয়টি নিয়ে মিস কেস হয়। রোববার এই কেসের শুনানী ছিল সদর উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) কার্যালয়ে। শুনানী চলাকালে শামসুল আলমের ছেলে আলাউদ্দিন বেশ কয়েকবার এসি ল্যান্ড মারুফ দস্তগীরের উপর চড়াও হন। একারণে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।

এবিষয়ে রাজবাড়ীর সহকারী কমিশনার (ভ‚মি) মো. মারুফ দস্তগীর জানান, ওই জমিটি অর্পিত সম্পত্তি। সরকারের নামে রেকর্ড। বর্তমানে জমির কোনো মালিক নেই। যেহেতু মালিক নেই তাই এই জমির মালিক সরকার। শামসুল আলম জাল দলিল তৈরি করে তাদের দখলে নিয়েছে। পরবর্তীতে মিস কেস হয়। তদন্তে তারা জানতে পারেন, যে দলিল দিয়ে তারা মিউটেশন করেছেন সেই দলিলের  কোনো অস্তিত্ব নেই। সাব-রেজিস্ট্রি অফিস থেকেও এ সংক্রান্ত প্রতিবেদন পাওয়া গেছে। জমির দলিল জাল করার অভিযোগে শামসুল আলমের বিরুদ্ধে রাজবাড়ীর আদালতে মামলা হয়েছে। শুনানী চলাকালে হুমকি দেওয়ার কারণে তার ছেলে মো. আলাউদ্দিনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২২৮ ধারায় দুই মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। রোববার বিকেলেই তাকে কারাগারে পাঠানো হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জমি সংক্রান্ত শুনানীকালে এসি ল্যান্ডকে হুমকি দেওয়ায় যুবকের কারাদন্ড, জাল দলিলের অভিযোগে বাবার বিরুদ্ধে মামলা

প্রকাশের সময় : ০৬:২৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪