বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
নিজেদের প্রমাণের সুযোগ লুফে নিলেন বিকল্পরা, বার্সেলোনার বড় জয় দুই পেনাল্টি, দুই গোল বাতিল, ১০ জনের ইউনাইটেডের নাটকীয় ড্র গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

বৃষ্টিতে ভিজে শিশু মিনহাজ হত্যার বিচার চাইল এলাকাবাসী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:১৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
  • / 270

বৃষ্টিতে ভিজে শিশু মিনহাজ হত্যার বিচার চাইল রাজবাড়ী সদর উপজেলার ভবদিয়া এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুর ১২টায় শহরের মিলেনিয়াম মার্কেটের সামনে প্রধান সড়কে দাঁড়িয়ে মানববন্ধন করে তারা এ দাবি জানায়। ভবদিয়া এলাকাবাসীর আয়োজনে ভবদিয়া গ্রামের শত শত নারী পুরুষ এতে অংশ নেন।

এসময় এক সমাবেশে বক্তারা বলেন, নিষ্পাপ শিশু মিনহাজ কোনো অন্যায় করেনি। মাল্টা বাগান মালিক মুক্তার সরদার মিনহাজকে নৃশংসভাবে হত্যা করে লাশ গুম করে রেখেছিল। কিন্তু মুক্তার সরদার এখনও গ্রেপ্তার হয়নি। অবিলম্বে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। এসময় মুক্তার সরদারের ফাঁসি দাবি করেন তারা।

বক্তৃতা করেন শিশু মিনহাজের বাবা আজাদ শেখ, রাজা মোল্লা, আব্দুস সালাম, মনোয়ার হোসেন, আক্তার মোল্লা প্রমুখ।

প্রসঙ্গত, গত ২৪ সেপ্টেম্বর তারিখে রাজবাড়ী সদর উপজেলার ভবিদয়া গ্রামে মুক্তার সরদারের মাল্টা বাগানের পাশে একটি ধান ক্ষেতে শিশু মিনহাজের মরদেহ পাওয়া যায়। তার দুদিন আগে থেকে সে নিখোঁজ ছিল। পরিবার ও এলাকাবাসীর দাবি, বাগান থেকে মাল্টা নেওয়ার অপরাধে তাকে নৃশংসভাবে হত্যা করেছে মুক্তার সরদার। হত্যার ঘটনায় মিনহাজ শেখের বাবা আজাদ শেখ বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা করেছেন। ঘটনার পর থেকেই মুক্তার সরদার পলাতক।

মানববন্ধন শেষে গণস্বাক্ষরিত একটি স্মারকলিপি পুলিশ সুপারের কাছে দেওয়া হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বৃষ্টিতে ভিজে শিশু মিনহাজ হত্যার বিচার চাইল এলাকাবাসী

প্রকাশের সময় : ০৬:১৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪