বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
নিজেদের প্রমাণের সুযোগ লুফে নিলেন বিকল্পরা, বার্সেলোনার বড় জয় দুই পেনাল্টি, দুই গোল বাতিল, ১০ জনের ইউনাইটেডের নাটকীয় ড্র গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী ও তার বাবা

আশিক হাসান, কালুখালী 
  • প্রকাশের সময় : ০৬:১২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
  • / 471

বিয়ের দাবিতে গত তিন দিন ধরে প্রেমিক সানি হোসেনের বাড়িতে অবস্থান নিয়েছেন তরুণী ও তার বাবা। রাজবাড়ির কালুখালী উপজেলার মাঝবাড়ি ইউনিয়নের চর-শ্রীপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। তাদের বাড়ি পাবনার আমিনপুর থানার সুজানগর গ্রামে।

কালুখালী উপজেলার মাঝবাড়ি ইউনিয়নের চর শ্রীপুর গ্রামের নিলু মন্ডলের কলেজ পড়ুয়া ছেলে সানি হোসেনের বাড়িতে র গিয়ে দেখা যায়, তরুণী ও তার বাবা বসে আছেন।

মেয়ের বাবা আলতাব খান বলেন, তিন দিন ধরে আমি আমার মেয়েকে খুঁজছি। পরে জানতে পারলাম সে তার প্রেমিকের বাড়িতে আছে।  সেই খবর পেয়ে আমি আসছি এবং সকাল থেকে আমার মেয়ের সঙ্গে তিনিও বসে আছেন।

ওই তরুণী বলেন, সে আমাকে বিয়ের প্রলোভনে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে। সে প্রতিনিয়ত আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে। বিয়ের কথা বলে বিভিন্ন জায়গায় আমাকে নিয়ে ঘুরেছে।

এ বিষয়ে সানি হোসেনের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।

ইউপি সদস্য মোশারফ হোসেন জানান, আমরা এলাকার লোকজন একসঙ্গে বসে সিদ্ধান্ত নিব। এখানে বয়সের একটা বিষয় আছে। সে বিষয়ে আমরা সমাজের লোক বসে আলোচনা করব।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী ও তার বাবা

প্রকাশের সময় : ০৬:১২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪