পাংশায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার
- প্রকাশের সময় : ০৬:৩৩:৩১ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪
- / 277
রাজবাড়ীর পাংশায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ ছয় সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে পাংশার কসবামাজাইল ইউনিয়নের সুবর্ণখোলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলো সিরাজ উদ্দিন মন্ডল, উজ্জ্বল আলী মন্ডল, ইয়ারুল ইসলাম, শামীম শেখ, নজরুল ইসলাম ও তৌহিদুল ইসলাম। এদের সবার বাড়ি একই গ্রামে।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি ওয়ান শুটারগান, ্একটি কার্তুজ, একটি ইয়ারগান, দুটি হাসুয়া, একটি চাইনিজ কুড়াল ও একটি তলোয়ার।
পাংশা থানার ওসি মো. সালাউদ্দিন জানান, পাংশা অস্থায়ী আর্মি ক্যাম্পের সদস্য ও পাংশা থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে অস্ত্রশস্ত্রসহ ছয়জনকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড, মারামারিসহ বিভিন্ন অভিেেযাগ রয়েছে। এরা সন্ত্রাসী। অস্ত্রসহ আটকের ঘটনায় পাংশা থানায় দুটি মামলা হয়েছে। বুধবার তাদের রাজবাড়ীর আদালতে চালান করা হয়।


























