Dhaka ০৭:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চাঁদা না দিলে জাবি অধ্যাপকের সন্তানকে অপহরণের হুমকি বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি আগামী তিন মাসে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব নওগাঁয় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, একজনের ৬ মামলা আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: হারুন অর রশিদ জ্বালানি তেলের দাম বাড়তেই বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৪–৫ হাজার টাকা জাবি সিন্ডিকেটে নাহরিন ইসলাম খানকে মনোনয়নের দাবি পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

বিদ্যুৎবিহীন ২৪ ঘন্টা, টর্চ মোমবাতি জ্বালিয়ে সেবা

পাংশা প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৬:৩১:০৩ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪
  • / 177

টানা ২৪ ঘন্টা বিদ্যুৎ ছিলনা রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এতে চরম ভোগান্তিতে পড়েন রোগীরা। মোমবাতি আর মোবাইলে টর্চ লাইট জ্বালিয়ে চলে চিকিৎসাসেবা।

জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর রাত আটটার দিকে বজ্রপাতে হাসপাতালের ট্রান্সফরমার নষ্ট হয়ে যায়। তখন থেকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বিদ্যুৎ বিচ্ছিন্ন। এতে চরম দুর্ভোগে পড়ে হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও স্বজনরা। গরমে অতিষ্ঠ হয়ে পড়েন হাসপাতালের নার্স ও চিকিৎসকরা।

গত মঙ্গলবার রাত ৮ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, মোমবাতি জ্বালিয়ে এক হাতে মোবাইলের টর্চ জ্বালিয়ে এক রোগীকে চিকিৎসা সেবা দিচ্ছেন জরুরি বিভাগে দায়িত্বে থাকা ডা. তানসু সুমী। স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলায় রোগীদের ওয়ার্ডে গিয়ে দেখা যায় এক রোগীর স্বজন মোবাইলের টর্চ লাইট জ্বালিয়ে রেখেছেন। নার্স রোগীকে সেবা দিচ্ছেন।

এ সময় হাসপাতালে চিকিৎসা সেবা নেওয়া রোগী ও স্বজনরা জানান, রাত থেকে হাসপাতালে বিদ্যুৎ নেই। আমরা খুব অশান্তির মধ্যে রয়েছি। বিকাল থেকে গরম পড়ছে।

জরুরি বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক ডা. তানসু সুমী বলেন, গরমে মাথা ব্যাথা শুরু হয়েছে। রাতে বিদ্যুৎ না আসলে চিকিৎসকরা অসুস্থ হয়ে পড়বে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো দেলোয়ার হোসেন বলেন, হাসপাতালের জেনারেটরটি অচল অবস্থায় পড়ে আছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর হাসপাতালের অপারেশন থিয়েটারের কর্যক্রম বন্ধ রয়েছে। হাসপাতালে পানি সংকটসহ বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে।

এ বিষয়ে  উপজেলা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) মো. রাকিব হাসান বলেন, বজ্রপাতে নষ্ট হওয়া ট্রান্সফরমারটি হাসপাতালের নিজস্ব। একটি ট্রান্সফরমারের ব্যবস্থা করা হয়েছে। আমরা সংযোগ দেওয়ার জন্য কাজ করছি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

বিদ্যুৎবিহীন ২৪ ঘন্টা, টর্চ মোমবাতি জ্বালিয়ে সেবা

প্রকাশের সময় : ০৬:৩১:০৩ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪