বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
নিজেদের প্রমাণের সুযোগ লুফে নিলেন বিকল্পরা, বার্সেলোনার বড় জয় দুই পেনাল্টি, দুই গোল বাতিল, ১০ জনের ইউনাইটেডের নাটকীয় ড্র গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

তথ্য অধিকার আইনে আবেদন করেও মেলেনা প্রয়োজনীয় তথ্য

সৌমিত্র শীল চন্দন
  • প্রকাশের সময় : ০৮:৩৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
  • / 142

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বাসিন্দা মেহেদী হাসান মাসুদ একটি জাতীয় দৈনিকের স্থানীয় প্রতিনিধি। বেশ কিছু দিন আগে পেশাগত কাজে তথ্য চেয়েছিলেন একটি দপ্তরে। প্রথমে তাকে মোবাইল ফোনে হুমকি দেওয়া হয়। পরে তার বিরুদ্ধে তৎকালীন প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ দেওয়া হয়। তথ্য অধিকার আইনে তথ্য চেয়ে না পাওয়ার উদাহরণও কম নয়। জেলার কয়েকটি সরকারি দপ্তরে এখনও তথ্য প্রদানকারী কর্মকর্তা হিসেবে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।

সাংবাদিক মেহেদী হাসান মাসুদ বলেন, চলতি বছরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, স্থানীয় সরকার বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, জাতীয় মহিলা সংস্থা, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, নির্বাচন কমিশন, তথ্য কমিশন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরসহ ২০টি দপ্তরে আবেদন করেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, তথ্য কমিশনসহ পাঁচটি দপ্তর দেরিতে হলেও তথ্য সরবরাহ করেছে। বাকি ১৫টি আবেদনের প্রাপ্তি স্বীকার মেলেনি। এর মধ্যে সময়ক্ষেপণ করে তথ্য সরবরাহ করা হবে বলে মুঠোফোনে জানিয়েছে পাঁচটি দপ্তর। মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে ফটোকপিয়ার সংক্রান্ত তথ্যের জন্য তিনবার আবেদন করেন। প্রথমবার তথ্য সরবরাহ করা হবে বলে পত্র দিলেও পরবর্তীতে সে তথ্য তাকে দেয়া হয়নি। একই বিষয়ে নতুন করে আবেদন করার পর তাকে বলা হয় এ সংক্রান্ত তথ্য দপ্তরটিতে নেই। ২০ দিন পর তিনি আপীল করেন। আপীলে জবাব না পাওয়ায় তথ্য কমিশনে অভিযোগ দায়েরের পর তথ্য কমিশন উভয় পক্ষের শুনানীতে অংশগ্রহণ করে। শুনানীতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তথ্য সরবরাহ করেছেন বলে তাকে জানানোর পর কিছুক্ষণ পর একটি মেইল পাঠানো হয়। যেখানে বলা হয় তথ্য নেই দপ্তরটিতে। প্রথম আবেদনে তাকে তথ্য সরবরাহ হবে জানানোর পর পরবতীতে সেগুলোও এড়িয়ে গেছেন দপ্তরটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। একই অভিযোগ পরবর্তীতে তথ্য কমিশন অস্পষ্ট প্রশ্ন আবেদন বলে নিস্পত্তি করেছেন। তিনি আরও জানান, আপ্যায়ন খাতের তথ্য চেয়ে তিনি রাজবাড়ীসহ পাঁচটি জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করেন। রাজবাড়ী, ফরিদপুর, মাগুরা তথ্য সরবরাহ করলেও অন্য দুটি কার্যালয় তাকে কোনো তথ্য দেয়নি।

রাজবাড়ী জেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সাংবাদিক সুমন বিশ^াস জানান, পেশাগত কারণে মাঝে মধ্যেই তথ্য প্রয়োজন হয়। স্বাভাবিকভাবে তথ্য চাইতে গেলে অনেক দপ্তর দিতে গড়িমসি করে। যেকারণে তথ্য অধিকার আইনে বিভিন্ন সময় আবেদন করেন। এখন পর্যন্ত রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয় ও ও সিভিল সার্জন কার্যালয়ে আবেদন করে ঠিকভাবে তথ্য পেয়েছেন। রাজবাড়ী সদর হাসপাতালে আবেদন করে তথ্য পাননি। নির্ধারিত সময় পেরোনোর পর আপীল কর্মকর্তার খোঁজে হাসপাতালে গিয়েছিলেন। কিন্তু কেউ তাকে তা জানায়নি।

এবিষয়ে রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. এসএমএ হান্নান জানান, রাজবাড়ী সদর হাসপাতালে আরএরমওকে তথ্য প্রদানকারী কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছিল। আরএমও বদলি হয়ে অন্যত্র চলে গেছেন। নতুন আরএমও না ্আসায় কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। একজন তার কাছে তথ্য চেয়ে আবেদন করেছিল। তিনি উপজেলায় চিঠি দিয়েছিলেন সেখান থেকে কোনো উত্তর না আসায় তথ্য দেওয়া যায়নি।

গণমাধ্যমকর্মী ও রাজবাড়ী জেলা প্রেসক্লাবের দ্বিতীয় যুগ্ম সম্পাদক শামীম রেজা জানান, গত ৩০ জানুয়ারি তারিখে রাজবাড়ী এলজিইডিতে তথ্য চেয়ে আবেদন করেছিলেন। নির্ধারিত সময় পার হয়ে গেলেও তিনি কোনো জবাব পাননি। মাঝে একদিন ওই অফিসে গেলে তার চাহিত তথ্যের মধ্যে কিছু মৌখিকভাবে দিতে চেয়েছিলেন কিন্তু তিনি রাজী হননি।

 এবিষয়ে রাজবাড়ী এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইউসুফ হোসেন জানান, তথ্য লাগলে নেবে। তাকে তথ্য দেওয়া হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, ওয়েব পোর্টালে রাজবাড়ী জেলায় ৬৬টি সরকারি অফিসের তথ্য রয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ সদর হাসপাতাল, রাজবাড়ী জেলা কারাগার, কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়, জেলা হিসাবরক্ষণ অফিসসহ ১০টিতে তথ্য প্রদানকারী কর্মকর্তার নাম ও পদবী। প্রয়োজনীয় তথ্য চেয়ে না পাওয়ার অভিযোগ করেছেন অনেকেই।

রাজবাড়ী জেলা হিসাবরক্ষণ কর্মককর্তা মো. হায়তুল নুর সেলিম শাহ বলেন, তথ্য প্রদানকারী কর্মকর্তার দায়িত্ব প্রদানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো নির্দেশনা তিনি পাননি।

এবিষয়ে তথ্য কমিশনের জনসংযোগ কর্মকর্তা লিটন কুমার প্রামানিকের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সমকালকে বলেন, তথ্য অধিকার আইনে আবেদন করে নির্ধারিত সময়ে না পেলে যথাযথ কর্তৃপক্ষের কাছে আপীল করতে হবে। সেখানেও না পেলে তথ্য কমিশনে আপীল করা যাবে। সেখান থেকে তথ্য প্রাপ্তির নিশ্চয়তা রয়েছে। কোনো অফিসে তথ্য প্রদানকারী কর্মকর্তা না থাকলে অফিস প্রধান বরাবর আবেদন করা যাবে। তথ্য অধিকার আইন আরও সহজ করতে প্রস্তাব দেওয়া হয়েছে।

এমআরডিআই এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান (মুকুর) এ বিষয়ে বলেন, তথ্য অধিকার আইনের যে স্পিরিট। তাতে জনগণের চাহিদার ভিত্তিতে কর্তৃপক্ষ তথ্য দিতে বাধ্য থাকবে। যেখানে অনিয়ম, দুর্নীতি ও সুশানের অভাব সেখানেই তথ্য  দিতে গড়িমসি করে। বিষয়টা এমন তথ্য অধিকার আইন আছে কিন্তু এর প্রয়োগটা সঠিকভাবে হচ্ছে না। এখানে শক্তিশালী কমিটমেন্টের অভাব রয়েছে। তথ্য অধিকার আইনের আওতায় সরকারি প্রতিষ্ঠান ও এনজিও রয়েছে। সাধারণ মানুষ যত বেশি এ আইন সম্পর্কে জানবে তত বেশি দপ্তরগুলো জবাবদিহিতার ্আওতায় ্আসবে। এক গবেষণায় দেখা গেছে মাত্র ৭.৭ ভাগ মানুষ এই আইনটা সম্পর্কে জানে। তথ্য একটি শক্তি। তথ্যের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান আমূল বদলে যেতে পারে। একজন কৃষক জানেন না সরকার তার জন্য কত কী দিয়ে রেখেছে। সে যদি সঠিকভাবে জানতে পারত তাহলে তার জীবনযাত্রার মানই বদলে যেত। মানুষ আইনের শক্তিশালী জায়গাগুলো জানে না বলেই কর্তৃপক্ষ সুযোগ নিচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

তথ্য অধিকার আইনে আবেদন করেও মেলেনা প্রয়োজনীয় তথ্য

প্রকাশের সময় : ০৮:৩৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪