দুর্গোৎসবকে সামনে রেখে সদর উপজেলা পূজা পরিষদের সাথে বিএনপির মতবিনিময়

- প্রকাশের সময় : ০৮:৩১:৪২ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
- / 165

দুর্গোৎসবকে সামনে রেখে সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাথে মতবিনিময় করেছে জেলা বিএনপি নেতৃবৃন্দ। শনিবার বিকেলে সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে অবস্থিত বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. লিয়াকত আলী বাবু। বিশেষ অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক অ্যড. আসলাম মিয়া।
সদর উপজেলার বিএনপি আহ্বায়ক আবুল হোসেন গাজীর সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. কামরুল আলম, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মজিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম মুন্সী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এমএ খালেদ পাভেল, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, গোয়ালন্দ উপজেলার বিএনপি সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, পৌর বিএনপির সভাপতি মোঃ আবুল কাশেম মন্ডল, সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা, সাংবাদিক সম্পাদক মোঃ সাহিদুল ইসলাম সর্দার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির,উপজেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি সুজিত কুমার নন্দী, কার্তিক চন্দ্র কুুন্ডুৃ, সুব্রত কুমার ভদ্র বুলু প্রমুখ। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম চৌধুরী।
বক্তারা বলেন, আমি বিশ্বাস করি লাল সবুজের পতাকার জন্মগ্রহণ কারী সকলেই বাংলাদেশী। প্রত্যেকে নিজ নিজ উৎসব পালন করা তার নাগরিক অধিকার।
সভায় অ্যড. আসলাম রাজবাড়ী ও গোয়ালন্দ উপজেলার ১৩৫ টি পূজা মন্দিরে আর্থিক অনুদান প্রদান করেন।






















