বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
নিজেদের প্রমাণের সুযোগ লুফে নিলেন বিকল্পরা, বার্সেলোনার বড় জয় দুই পেনাল্টি, দুই গোল বাতিল, ১০ জনের ইউনাইটেডের নাটকীয় ড্র গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

তথ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৪৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
  • / 157

তথ্য অধিকার আইন, ২০০৯ সম্পর্কে ধারণা প্রদান, আইনটি প্রয়োগে উৎসাহিত করা এবং দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে সম্পৃক্ত হতে উদ্বুদ্ধকরণ কর্মসূচি আওতায় রাজবাড়ী সচেতন নাগরিক কমিটির আয়োজনে তথ্য প্রদানের সংস্কৃতি, রুখবে দুর্নীতি প্রতিপাদ্য নিয়ে রাজবাড়ী সরকারী কলেজ মিলনায়তনে তথ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সনাক সদস্য নুরুল হক আলম এর সভাপতিত্বে তথ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন উদ্বোধনী অনুষ্ঠানে রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর হোসনেয়ারা খাতুন ওরিয়েন্টেশনটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ফকির মোঃ নুরুজ্জামান, শিক্ষক পরিষদের সম্পাদক মোস্তফা কামাল, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক কুতুব উদ্দিন, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক রফিকুল ইসলাম সনাক সদস্য জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তথ্য অধিকার এবং তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ে পেজেন্টেশন উপস্থাপনের মাধ্যমে বিস্তারিত আলোচনা করেন টিআইবি এর এরিয়া কো-অর্ডিনেটর মাসুদ আহমেদ। তিন শতাধিক শিক্ষার্থী তথ্য অধিকার আইন সমন্ধে ধারনা লাভ এবং তথ্য অধিকার আইনের মাধ্যমে আবেদন ফরম পুরন করা হাতে কলমে শিখতে পেরেছে। শিক্ষার্থীরা বলেন তথ্য অধিকার আইনটির বিষয়ে বিস্তারিত জানতে পারলাম যা ব্যক্তিগত জীবনে কাজে লাগবে এবং দূর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারব।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

তথ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন

প্রকাশের সময় : ০৬:৪৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪