গোয়ালন্দে বৃক্ষরোপণ কর্মসূচি
- প্রকাশের সময় : ০৬:১৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
- / 151
রাজবাড়ীর গোয়ালন্দে ‘জাগ্রত ব্যবসায়ী ও জনতা বাংলাদেশ’ নামের একটি সংগঠনের গোয়ালন্দ উপজেলা কমিটির পক্ষ হতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। গোয়ালন্দ প্রপার হাই স্কুল, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজ এবং সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ প্রাঙ্গণে ফলজ, ভেষজ ও বনজ বৃক্ষের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে ‘জাগ্রত ব্যবসায়ী ও জনতা বাংলাদেশ’এর গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি সাইফুর রহমান পারভেজের আমন্ত্রণে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শিহাব রিফাত আলম, কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট নাজনীন সুলতানা রুনা, পরিচালক মামুন পারভেজ, পরিচালক নাঈমুল হক রাসেল, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, গোয়ালন্দ উপজেলা শাখার সাধারণ সম্পাদক, মো. শাজাহান, সাংগঠনিক সম্পাদক, মো. আজিজ মুন্সী, জাগ্রত কর্মী দ্বিজেন সাহা, সুধীর কুমার বিশ্বাস, রফিকুল ইসলাম জুনা, মো. ফরিদুল ইসলাম, গোলাম মোস্তফা সোহাগ প্রমুখ।
এ সময় সংগঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শিহাব রিফাত আলম বলেন, পরিবেশের ভারসাম্য ও সবুজের সমারোহ বৃদ্ধিতে বৃক্ষরোপণ অতীব জরুরি। দেশের সকলকে বৃক্ষরোপণের পাশাপাশি বৃক্ষ কর্তন বন্ধে উদ্যোগ নিতে হবে।

























