বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

রাজবাড়ীতে জরিমানা ৩ ব্যবসায়ীর

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৪২:৪৭ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
  • / 147

 অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনসহ নানা অভিযোগে রাজবাড়ী শহরের তিন ব্যবসায়ীকে মোট আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সদস্যরা অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।

জানা গেছে, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ করায় রাজবাড়ী শহরের শ্রীপুর এলাকার শফি হোটেলকে দুই হাজার টাকা, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় মেসার্স ভাই ভাই হোটেল এন্ড রেস্টুরেন্টকে দুই হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ করায় নতুন বাজারের আলিফ এন্টার প্রাইজকে চার হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮, ৪৩ ও ৫১ ধারায় এসব জরিমানা আদায় করা হয়। অভিযানের সময় বাজারের ব্যবসায়ী ও ক্রেতা সাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেটও বিলি করা হয়েছে বলে জানান তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে জরিমানা ৩ ব্যবসায়ীর

প্রকাশের সময় : ০৬:৪২:৪৭ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪