Dhaka ০৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চাঁদা না দিলে জাবি অধ্যাপকের সন্তানকে অপহরণের হুমকি বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি আগামী তিন মাসে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব নওগাঁয় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, একজনের ৬ মামলা আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: হারুন অর রশিদ জ্বালানি তেলের দাম বাড়তেই বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৪–৫ হাজার টাকা জাবি সিন্ডিকেটে নাহরিন ইসলাম খানকে মনোনয়নের দাবি পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
ঘটনার ৮ মাসের মাথায় রায়

রাজবাড়ীতে বৃদ্ধাকে হাতুড়ি দিয়ে হত্যার দায়ে যুবকের মৃত্যুদন্ড

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৩৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪
  • / 171

 রাজবাড়ীতে আশালতা দাস নামে এক বৃদ্ধাকে হত্যার দায়ে বিশ^জিৎ কুমার বিশ^াস(২৫)কে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মৎ জাকিয়া পারভীন এ রায় দেন। রায়ে তাকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। দন্ডপ্রাপ্ত বিশ^জিৎ রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের প্রেমটিয়া গ্রামের সুজিৎ বিশ^াসের ছেলে। হত্যাকান্ডের মাত্র আট মাসের মাথায় এ রায় দেওয়া হলো। নিহত আশালতা একই গ্রামের বাসিন্দা ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, চলতি বছরের ১২ ফেব্রæয়ারি রাতে বিশ^জিৎ আশালতা দাসের বাড়িতে ঢুকে তাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত এবং শ^াসরোধ করে তাকে হত্যা করে। এরপর আশালতা দাসের স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। পরদিন ১৩ ফেব্রæয়ারি বাড়ির বারান্দা থেকে আশালতার মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিন নিহতের জামাতা স্বপন কুমার বিশ^াস বাদী হয়ে পাংশা থানায় হত্যা মামলা দায়ের করে। পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে বিশ^জিৎ বিশ^াসকে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যড. উজির আলী বলেন, আশালতা দাসের দুই মেয়ে। অনেক আগেই তাদের বিয়ে হয়েছে। তাই বাড়িতে আশালতা একাই থাকতেন। তাঁর জায়গা-জমি দেখাশোনার জন্য একজন লোক ছিলেন। ১৩ ফেব্রæয়ারি সকালে বাড়ির কাজের লোক ঘরের বারান্দায় আশালতা দাসের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। স্বর্ণালংকার ছিনতাইয়ের জন্যই এ হত্যাকান্ড ঘটান বিশ^জিৎ। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেয়। এ রায়ের মধ্য দিয়ে একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। এ রায়ে আমরা সন্তুষ্টি প্রকাশ করেছি।

নিহতের মেয়ে রত্না দাস বলেন, আমি আমার মা হত্যার বিচার পেয়েছি। আদালককে ধন্যবাদ। আর কোনো সন্তানের যেন এভাবে মা হারা না হতে হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঘটনার ৮ মাসের মাথায় রায়

রাজবাড়ীতে বৃদ্ধাকে হাতুড়ি দিয়ে হত্যার দায়ে যুবকের মৃত্যুদন্ড

প্রকাশের সময় : ০৬:৩৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪