Dhaka ০৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বালিয়াকান্দিতে এসিআর স্বাক্ষর না করায় শিক্ষা কর্মকর্তা অবরুদ্ধ ‘ডিবি’ হারুনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট দিয়েছে দুদক দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর ছয় মাসে রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি টাকা : রেলমন্ত্রী ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ শেখ হাসিনার আপিলের সুযোগ আইন নির্ধারণ করবে : আইনমন্ত্রী ভোলাতে গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী রাজবাড়ীর পাংশায় দুই হত্যা মামলার আসামি অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার দাপ্তরিক নথিতে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ মান্দায় ২৫০ লিটার ওয়াশ চোলাই মদসহ যুবক গ্রেফতার

রাজবাড়ীতে ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি অটোরিক্সা চালকদের চাঁদা না দিতে নির্র্দেশ  শিক্ষার্থীদের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৪৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪
  • / 183

 রাজবাড়ী শহরে চলাচলকারী অটোরিক্সা চালকদের কাউকে চাঁদা না দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দিনভর যানবাহন নিয়ন্ত্রণের পাশাপাশি হ্যান্ড মাইকে ঘোষণা দিয়ে একথা জানিয়ে দেন তারা।

রাজবাড়ী শহরের ব্যস্তততম পাঁচ তলার মোড়, ১ নং রেলগেট, ২ নং রেলগেট,  বড়পুল মোড়সহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে শতাধিক শিক্ষার্থীর পাশাপাশি রেড ক্রিসেন্টের যুব ইউনিট এবং স্কাউট সদস্যররা এ দায়িত্ব পালন করে।

রাজবাড়ী সরকারি কলেজের গণিত শেষ বর্র্ষের ছাত্র মো. আমিনুল ইসলাম জানান, তারা নিরলসভাবে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছেন। যানবাহন চালকরা তাদের কথা শুনছে। নানাভাবে তাদের সহযোগিতা করছে। বুধবার দুপুরে কয়েকজন সাধারণ মানুষ তাদেরকে কলা, বিস্কুট, পানি ইত্যাদি দিয়ে গেছে। মানুষের ভালোবাসায় তারা মুগ্ধ। যতক্ষণ পর্যন্ত নিরাপদ মনে না হবে ততক্ষণ তারা তাদের স্বেচ্ছাশ্রম চালিয়ে যাবেন। রাতে তারা গ্রামে গ্রামে ঘুরে পাহারা দেবেন।

একই কথা জানালেন ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্ব পালনকারী রেড ক্রিসেন্ট যুব ইউনিটের সদস্য সায়মন।

মকিমুজ্জামান রানা হ্যান্ড মাইক দিয়ে অটোরিক্সা চালকদের জানান দিচ্ছিলেন ‘কাউকে চাঁদা দেবেন না। কেউ চাঁদা চাইলে কঠোরভাবে প্রতিবাদ করবেন। আপনাদের সাথে আমরা আছি।’ রানা বলেন, একজন অটোরিক্সা চালক দিনে যা আয় করেন তা দিয়ে তাদের সংসার চলাই দায়। তার উপর চাঁদা দিতে গেলে তাদের আরও সমস্যায় পড়তে হয়। আর চাঁদা মানেই অবৈধ কারবার। এজন্য কোনো প্রকার চাঁদা দেওয়া যাবে না।

অটোরিক্সা চালক মামুন বিশ^াস জানান, শহরে অটোরিক্সা ঢুকলেই ৩৫ টাকা করে দিতে হতো। তারা খুবই সমস্যার মধ্যে ছিলেন। গত দিন ধরে তাদের চাঁদা দিতে হচ্ছে না। এতে তারা খুব খুশী।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি অটোরিক্সা চালকদের চাঁদা না দিতে নির্র্দেশ  শিক্ষার্থীদের

প্রকাশের সময় : ০৮:৪৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪