Dhaka ১২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে জেলা প্রশাসক কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬ কালুখালীতে চায়না দুয়ারী কারখানায় অভিযান, ৫ লাখ টাকার সরঞ্জাম জব্দ জাবির প্রক্টরের পদত্যাগ, নতুন দায়িত্বে অধ্যাপক জাকির হোসেন নওগাঁ সদরে ট্রান্সফরমার চোর গ্রেপ্তার পাংশায় সরকারি রাস্তার মেহগনি গাছ কাটার অভিযোগ, জব্দ ১০-১২টি গাছ রুটিতে ব্লেডের রহস্য উন্মোচন, তদন্তে উঠে এলো ভিন্ন চিত্র গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার বাংলাদেশ-ভারতের মধ্যে এমন কোনো সমস্যা নেই, যা সমাধান করা অসম্ভব নওগাঁর পত্নীতলায় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারি আটক

জমি নিয়ে বিরোধ: ভাইকে কুপিয়ে জখম করে ফেলে গেল ভাই-বোন

 এস,এম রাহাত হোসেন ফারুক, বালিয়াকান্দি
  • প্রকাশের সময় : ০৬:২৪:০১ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪
  • / 188

 রাজবাড়ীর বালিয়াকান্দিতে জমি নিয়ে বিরোধের জের ধরে মোঃ তোফাজ্জেল মোল্লা (৪৫) নামে এক কৃষককে কুপিয়ে জখম করে ফেলে গেছে তার ভাই ও বোন। তোফাজ্জেল বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের চরগুয়াদাহ গ্রামের সামছুল উদ্দিন মোল্লার ছেলে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করেছেন। শনিবার সকাল ১১ টার দিকে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের চরগুয়াদাহ গ্রামের বসতবাড়ীতে এ হামলার ঘটনা ঘটে।

বালিয়াকান্দি হাসপাতালে চিকিৎসাধীন মোঃ তোফাজ্জেল মোল্যা বলেন, দীর্ঘদিন যাবত তার ভাই মোঃ আলমগীর মোল্লা, মোঃ রফিকুল মোল্লা, ভগ্নিপতি রফিকুল মল্লিক, বোন সাহিদা, ভাইয়েরে স্ত্রী ফরিদার সাথে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে শনিবার নিজ বাড়ীতে অতর্কিত ভাবে হত্যার উদ্দেশে মাথায় কুপিয়ে মারাত্মক জখম করে। তারা শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে মৃত ভেবে ফেলে রেখে যায়। এলাকার লোকজন উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করে।

বালিয়াকান্দি থানার এসআই কামরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জমি নিয়ে বিরোধ: ভাইকে কুপিয়ে জখম করে ফেলে গেল ভাই-বোন

প্রকাশের সময় : ০৬:২৪:০১ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪