Dhaka ১০:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, শুরু ঐতিহাসিক সফর চাঁদা না দিলে জাবি অধ্যাপকের সন্তানকে অপহরণের হুমকি বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি আগামী তিন মাসে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব নওগাঁয় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, একজনের ৬ মামলা আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: হারুন অর রশিদ জ্বালানি তেলের দাম বাড়তেই বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৪–৫ হাজার টাকা জাবি সিন্ডিকেটে নাহরিন ইসলাম খানকে মনোনয়নের দাবি

পাংশায় ঈগলের প্রচারে বাধা , আটক ১

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:৪০:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩
  • / 207

রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকী হকের ঈগল প্রতীকের প্রচারণায় বাধা ও কর্মীকে মারধরের ঘটনায় রোমান নামে এক যুবককে আটক করেছে পাংশা থানার পুলিশ। বুধবার বিকেলে পাংশা উপজেলার পাট্টা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। রোমান একই ইউনিয়নের মাজাইল গ্রামের সাইদুল ইসলামের ছেলে। সে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আব্দুর রবের ঘনিষ্ঠ বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে রাজবাড়ী-২ আসন এলাকার পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নে অটোযোগে স্বতন্ত্র প্রার্থী নূরে আলম সিদ্দিকী হকের ঈগল প্রতীকের প্রচারণা চালানোর সময় রোমানসহ কয়েকজন প্রচার কাজে বাধা দেয় মারধর করে এবং পোস্টার কেড়ে নেয়। এর আগে একই ইউনিয়নের আন্দুলিয়া এলাকায় স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকী হকের প্রচার কাজে নিয়োজিত ভ্যানচালক আক্কাছকে মারধর ও পোস্টার কেড়ে নিয়েছিল দুর্বৃত্তরা।

পাংশা থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, স্বতন্ত্র প্রার্থীর প্রচারে বাধাদানের অভিযোগে রোমান নামে একজনকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। আইনগত পদক্ষেপের বিষয়টি প্রক্রিয়াধীন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় ঈগলের প্রচারে বাধা , আটক ১

প্রকাশের সময় : ০৯:৪০:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩