Dhaka ১০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
“মেয়েটি প্রথম যেদিন এখানে আসে, বিশ্বাস করিনি ওর বাচ্চা আছে।…সে নিজেও একটা বাচ্চা।” ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে দেশে প্রত্যাবর্তন NEWS24 টেলিভিশনের ১১ বছরে পদার্পণ উপলক্ষে পাংশায় কেক কাটা ও আলোচনা সভা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার ৫ হাজার কোটি টাকা আয়, নোলানের ‘দ্য অডিসি’তে মুগ্ধ সিনেমাপ্রেমীরা সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ সিরাজদিখানে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল নিষিদ্ধ গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার মেয়েকে মানসিক রোগী দাবি করে ক্ষমা চাইলেন জামায়াত নেতা

বালিয়াকান্দির পদ্মা ক্লিনিক এন্ড ডায়াগণস্টিক সেন্টার নার্স ও মালিকপক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

এস,এম রাহাত হোসেন ফারুক, বালিয়াকান্দি
  • প্রকাশের সময় : ০৯:৩৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩
  • / 235

Exif_JPEG_420

রাজবাড়ীর বালিয়াকান্দি তালপট্রি মাদ্রাসা রোডে অবস্থিত পদ্মা ক্লিনিক এন্ড ডায়াগণস্টিক সেন্টারে নার্স ও মালিকপক্ষ পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে থানায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়েছে।

ওই ক্লিনিকের নার্স জানান, তিনি ওই ক্লিনিকে ১ বছর ৩ মাস যাবৎ সিস্টার হিসেবে কর্মরত। বিভিন্ন সময় বালিয়াকান্দি সদর ইউনিয়নের চরআড়কান্দি গ্রামের শিমুল হোসেন, চৌধুরীপাড়া বালিয়াকান্দির মনির হোসেন তার সাথে দুর্ব্যবহার করে। ক্লিনিক ব্যবসার আড়ালে বিভিন্ন স্থান থেকে প্রায়ই অপরিচিত নারী নিয়ে এসে ক্লিনিকে অসামাজিক কার্যকলাপ করে। বিষয়টি দেখে ফেললে কাউকে না বলার জন্য হুমকি প্রদর্শন করে। চাকুরী টিকিয়ে রাখার জন্য কাউকে না বললেও তারা ভয়ে আমাকে ক্লিনিকে আসতে নিষেধ করে। ৩ মাসের বকেয়া বেতন চাইলে জীবন নাশের হুমকি প্রদান করে। গত ২৪ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার সময় ক্লিনিকের স্টাফ নার্স নিয়ে রুমের মধ্যে অপ্রীতিকর অবস্থায় দরজা দিয়ে দেখে ফেলি। এরপর গলাচেপে ধরে বলে কথা বাইরে গেলে হত্যা করে ফেলবো ও ক্লিনিকে আসতে নিশেধ করে। ২৭ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টার সময় ৩ মাসের বকেয়া বেতন চাইলে অকথ্যভাষায় গালিগালাজ করে। এরপর ক্লিনিকের মধ্যে নিয়ে এলোপাথারী ভাবে মারধোর করে। কৌশলে থানার একজন এসআইকে ফোন দিলে তিনি এসে তাকে উদ্ধার করেন। এ ব্যাপারে বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অপরদিকে, মোঃ কাজী মনির হোসেন কালন অভিযোগ করেছেন, তিনি সহ আরও ২জন শেয়ারে তালপট্রি ক্লিনিক পরিচালনা করে আসছেন। (১৭ ডিসেম্বর) বুধবার সকাল ৯টার সময় ওই নার্স ক্লিনিকের সার্জারী বিভাগের সকল মালামাল চুরি করে নিয়ে যায়। আমরা ক্লিনিকে গিয়ে চাপ সৃষ্টি করলে সে চুরির কথা স্বীকার করে। পরে কৃষি ব্যাংকের পিছনে কালাম মন্ডলের বাড়ী থেকে মালামাল উদ্ধার করা হয়। পরে স্বীকার করে শেয়ার হোল্ডার অসিত কুমার সরকারের নির্দেশে তিনি এ কাজ করেছেন। এ ব্যাপারে বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দির পদ্মা ক্লিনিক এন্ড ডায়াগণস্টিক সেন্টার নার্স ও মালিকপক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

প্রকাশের সময় : ০৯:৩৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩