গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৭:১৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
- / 244

রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী শহরের শ্রীপুর সার্কিট হাউসের সামনে মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় হাফিজুল ব্যাপারী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের চরখানাখানাপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
রাজবাড়ীর আহ্লাদিপুর হাইওয়ে থানার ওসি আব্দুল হালিম জানান, ওই বৃদ্ধ রাস্তা পার হওয়ার সময় কুষ্টিয়া থেকে ফরিদপুরগামী গরুবাহী একটি বাটাহাম্বার গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ যানটিকে আটক করলেও চালক পলাতক রয়েছে।
Tag :






















