বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
নিজেদের প্রমাণের সুযোগ লুফে নিলেন বিকল্পরা, বার্সেলোনার বড় জয় দুই পেনাল্টি, দুই গোল বাতিল, ১০ জনের ইউনাইটেডের নাটকীয় ড্র গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

ডিবির অভিযান : হেরোইন ও ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:০১:১৭ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
  • / 239

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ পৃথক অভিযান চালিয়ে একশত পিস ইয়াবা ট্যাবলেট ও ১২ গ্রাম হেরোইনসহ ৬ জনকে আটক করেছে। তারা হলো রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার স্বরুপারচক গ্রামের মাইনুদ্দিন মন্ডলের ছেলে সাগর মন্ডল, রাজবাড়ী শহরের বিনোদপুর নতুন মসজিদপাড়ার শহিদ শেখের ছেলে তৌহিদ কসাই, বিনোদপুর নিউ কলোনীর নজরুল ইসলামের ছেলে মিলন শেখ ওরফে দাতভাঙা মিলন, নতুনপাড়ার মিজানুর শেখের ছেলে আব্বাস শেখ (৪০), নিউ কলোনীর আজিজ শেখের ছেলে মোঃ স্বপন শেখ  এবং শাহিন আলম মুন্সির ছেলে মোঃ শাকিল মুন্সি ।

রাজবাড়ীর ডিবি ওসি মো. মনিরুজ্জামান জানান, রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন ক্ষুদিরাম সরকার পাড়া থেকে সাগর মন্ডল (২৪)কে একশ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

অপর অভিযানে রাজবাড়ী শহরের বিনোদপুর মিলন কসাইয়ের বসত বাড়ীর উঠান হতে তৌহিদ শেখ ওরফে তৌহিদ মোল্লা ওরফে তৌহিদ কসাই , মোঃ মিলন শেখ ওরফে দাঁত ভাঙ্গা মিলন (৩৪), মোঃ আব্বাস শেখ (৪০), স্বপন শেখ (৩৩), এবং শাকিল মুন্সি (২৩) কে১২১ পুরিয়া হেরোইন ওজন ১২ গ্রামসহ গ্রেফতার করা হয়। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

তৌহিদ শেখ ওরফে তৌহিদ মোল্লা ওরফে তৌহিদ কসাই এর বিরু্দ্ধে পূর্বে ১০টি, মোঃ মিলন শেখ ওরফে দাঁত ভাঙ্গা মিলন এর বিরুদ্ধে ৫ টি, আব্বাস শেখ এর বিরুদ্ধে ২টি, স্বপন শেখ এর বিরুদ্ধে ৪টি এবং শাকিল মুন্সি এর বিরুদ্ধে ২টি মাদক মামলা রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ডিবির অভিযান : হেরোইন ও ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশের সময় : ০৭:০১:১৭ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩