বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
নিজেদের প্রমাণের সুযোগ লুফে নিলেন বিকল্পরা, বার্সেলোনার বড় জয় দুই পেনাল্টি, দুই গোল বাতিল, ১০ জনের ইউনাইটেডের নাটকীয় ড্র গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

অরক্ষিত রেলক্রসিংয়ে প্রাণ গেল দুজনের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:০৪:১৬ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩
  • / 206

 কালুখালী-ভাটিয়াপাড়া রেলপথের রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়ায় অরক্ষিত রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুইজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে গোবরা থেকে রাজশাহীগামী আন্তঃনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কালুখালীর রতনদিয়া ইউনিয়নের খৈবার আলী ওরফে খয়ের খা (৬০) এবং বালিয়াকান্দির কাউন্নাইর গ্রামের আমজাদ শেখের ছেলে আলমগীর শেখ(৪০)। নিহত খৈবার আলী পেশায় কৃষক এবং আলমগীর শেখ ভ্যানচালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রতনদিয়া বাজার থেকে আলমগীর শেখের ভ্যানে চড়ে জামাতাবাড়ি মদাপুর যাচ্ছিলেন খৈবার আলী। সূর্যদিয়ায় অরক্ষিত রেলগেটটি অতিক্রম করার সময় গোপালগঞ্জের গোবরা থেকে রাজশাহীগামী আন্তঃনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে তাদের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।

কালুখালী রেল স্টেশন মাস্টার দীনবন্ধু রায় জানান, সূর্যদিয়া রেলগেটে কোনো গেটম্যান নেই। দুর্ঘটনা ঘটনার পর পাশের গেটম্যান তাকে মোবাইল ফোনে বিষয়টি জানায়। টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন যথাসময়ে ছেড়ে গেছে বলে জানান তিনি।

রাজবাড়ী জিআরপি থানার ওসি সোমনাথ বসু জানান, খবর পেয়ে  পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অরক্ষিত রেলক্রসিংয়ে প্রাণ গেল দুজনের

প্রকাশের সময় : ০৭:০৪:১৬ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩