Dhaka ১১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাশিয়ার নির্বাচনে পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির ভূমিধস বিজয় বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, শুরু ঐতিহাসিক সফর চাঁদা না দিলে জাবি অধ্যাপকের সন্তানকে অপহরণের হুমকি বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি আগামী তিন মাসে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব নওগাঁয় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, একজনের ৬ মামলা আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: হারুন অর রশিদ জ্বালানি তেলের দাম বাড়তেই বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৪–৫ হাজার টাকা

পাংশায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:১৪:৪১ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩
  • / 271

দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ীর পাংশা উপজেলার হেনামোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা হলেন পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের কুড়িপাড়া গ্রামের রাজ্জাক ফকিরের ছেলে রিমন (২২) ও একই এলাকার আবুল কালাম আজাদ এর ছেলে গালিব (২০)। শনিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

গান্ধীমারা হাইওয়ে থানার এসআই  হাসানুজ্জামান জানান, রিমন ও গালিব নিজ এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে মাছপাড়ার দিকে যাচ্ছিলো। মহাসড়কের হেনা মোড় পৌছালে বিপরীত দিক থেকে আসা রাজবাড়ীগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা দুজনেই গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এঘটনায় ট্রাকটি আটক করা গেলেও চালক পলাতক রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশের সময় : ০৯:১৪:৪১ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩