বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
নিজেদের প্রমাণের সুযোগ লুফে নিলেন বিকল্পরা, বার্সেলোনার বড় জয় দুই পেনাল্টি, দুই গোল বাতিল, ১০ জনের ইউনাইটেডের নাটকীয় ড্র গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

আবারও জেলার সেরা ওসি স্বপন মজুমদার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১১:২০:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
  • / 356

আবারও জেলার সেরা ওসি নির্বাচিত হয়েছেন গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার।

জানা গেছে, গত সেপ্টেম্বর  ও অক্টোবর মাসে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা এলাকায় অপরাধ দমন,মাদক উদ্ধার,  গ্রেফতারী পরোয়ানা তামিল, মামলা তদন্তসহ আইন- শৃঙ্খলা  নিয়ন্ত্রণে রাখায়  তাকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ  মনোনীত করা হয়।

শনিবার রাজবাড়ী পুলিশ লাইনস ড্রিল শেডে তার হাতে পুরস্কারের ক্রেস্ট তুলে দেন রাজবাড়ীর পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ। এসময় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) রেজাউল করিমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বপন কুমার মজুমদারকে জেলার সেরা ওসি নির্বাচিত করায় তিনি রাজবাড়ীর পুলিশ সুপার,  জেলার সকল উর্ধ্বতন কর্মকতাসহ তার সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

গোয়ালন্দ ঘাট থানার ওসি হিসেবে তিনি চারবার সেরা নির্বাচিত হলেন। এর আগে রাজবাড়ী সদর থানায় দায়িত্ব পালনকালে সাতবার সেরা নির্বাচিত হয়েছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আবারও জেলার সেরা ওসি স্বপন মজুমদার

প্রকাশের সময় : ১১:২০:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩