বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
নিজেদের প্রমাণের সুযোগ লুফে নিলেন বিকল্পরা, বার্সেলোনার বড় জয় দুই পেনাল্টি, দুই গোল বাতিল, ১০ জনের ইউনাইটেডের নাটকীয় ড্র গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:১৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
  • / 223

রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের রঘুনাথপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি একই গ্রামের বাসিন্দা।

র‌্যাব-১০ সিপিসি- ৩ এর কোম্পানি কমান্ডার কে এম শাইখ আখতার জানান, গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে বিএনপির নেতাকর্মীরা এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় ঢাকার পল্টন থানায় মামলা হয়। মামলার এজাহারে ৭৮ নম্বর আসামি  রাজবাড়ী জেলা ছাত্রদলের আহŸায়ক আরিফুল ইসলাম রোমান।  সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে পল্টন থানায় হস্তান্তর করা হবে।

রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বলেন, একটা সাজানো মামলায় রোমানকে গ্রেপ্তার করা হয়েছে। সারা দেশেই বিএনপির নেতাকর্মীদের যে গ্রেপ্তার দমন পীড়ন চলছে এটি তারই অংশ। তিনি এ গ্রেপ্তারের তীব্র নিন্দা জানান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৮:১৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩