রাজবাড়ীতে মাদকবিরোধী সাইকেল র্যালি

- প্রকাশের সময় : ০৯:১৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩
- / 184

‘এসো বন্ধু সাইক্লিং করি মাদকমুক্ত দেশ গড়ি’ ¯েøাগানকে সামনে রেখে শনিবার সকালে রাজবাড়ীতে মাদকবিরোধী সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। প্রান্তিক জনকল্যাণ সংস্থার সহযোগিতায় রাজবাড়ী জেলা পুলিশ ও রাজবাড়ী সাইকেল লাভারের আয়োজনে এ র্যালিতে রাজবাড়ী ছাড়াও ফরিদপুর, মাগুরা, কুষ্টিয়া থেকে আসা পাঁচ শতাধিক সাইক্লিস্ট অংশগ্রহণ করেন।
সকাল ১০টায় রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে রাজবাড়ী শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
র্যালিতে অংশগ্রহণকারী রোকসানা রহমান বলেন, সাইকেল র্যালিতে অংশ নিতে পেরে খুবই ভালো লাগছে। মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও সন্ত্রাসবিরোধী কর্মকান্ড থেকে যুবসমাজকে দূরে রাখার জন্য এমন আয়োজন করায় জেলা পুলিশকে ধন্যবাদ জানাই।
ওমর ফারুক বলেন, সাইকেল চালালে শরীর মন দুটোই ভালো থাকে। সাইকেল চালালে এমন না যে পড়ালেখার ক্ষতি হয়। বরং সাইক্লিং করলে মাদক থেকে দূরে থাকতে পারবে যুবসমাজ।
প্রান্তিক জনকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ রুহুল কবির বলেন, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও সন্ত্রাস বিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে প্রান্তিক জনকল্যাণ সংস্থা রাজবাড়ীসহ বিভিন্ন জেলায় কাজ করে আসছে। তারা যখন জানতে পারেন রাজবাড়ী জেলা পুলিশ মাদক, বাল্যবিয়ে, সন্ত্রাসবিরোধী র্যালি করবে। তাদের সহযোগিতার জন্য আমরা এগিয়ে এসেছেন।
আয়োজনের অন্যতম উদ্যোক্তা রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম বলেন, বর্তমান যুব সমাজ, কিশোর-কিশোরী শারীরিক পরিশ্রম না করে মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ছে। তারা স্মার্ট ফোন নিয়ে বিভিন্নভাবে নিজেদের সময় নষ্ট করছে। এতে পড়াশোনার ব্যাপক ক্ষতি হচ্ছে। মূলত কিশোর-কিশোরী ও যুব সমাজকে এর থেকে বের করে আনতেই এমন আয়োজন। এ সাইকেল র্যালিতে রাজবাড়ী, ফরিদপুর, মাগুরা, কুষ্টিয়া জেলার পাঁচ শতাধিক সাইক্লিস্ট অংশগ্রহণ করেছে। ভালো উদ্যোগ নিলে মানুষ পাশে থাকবেই।






















