গুরুত্বপূর্ণ সংবাদ:
৪ ব্যবসায়ীর জরিমানা

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৯:১২:০২ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩
- / 197

মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণসহ নানা অপরাধে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকার চার ব্যবসায়ীকে মোট ১১ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সদস্যরা।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে শনিবার বিকেলে গোয়ালন্দ মোড় এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মেসার্স খান মেডিকেল হলকে পাঁচ হাজার টাকা, হাজী স্টোরকে তিন হাজার টাকা, আল মদিনা স্টোরকে এক হাজার টাকা এবং আকাশ ফার্মেসীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
Tag :






















