বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
দুই পেনাল্টি, দুই গোল বাতিল, ১০ জনের ইউনাইটেডের নাটকীয় ড্র গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত

পাল্টা সংবাদ সম্মেলন করে নেতাদের মিথ্যাচার ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদ জানালেন সাধারণ শ্রমিকরা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:০৬:১০ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
  • / 248

 রাজবাড়ী সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নে চরম অস্থিরতা বিরাজ করছে। বুধবার বিকেলে পাল্টা সংবাদ সম্মেলন করে নেতাদের মিথ্যাচার ও স্বেচ্ছাচারিতার তীব্র প্রতিবাদ জানিয়েছেন সাধারণ শ্রমিকরা। এসময় তারা ১০ দিনের আল্টিমেটাম দিয়ে বলেন, এই সময়ের মধ্যে ইউনিয়নের টাকার প্রকৃত হিসাব না দিলে তারা আইনের আশ্রয় নেয়া হবে।

রাজবাড়ী বাস টার্মিনালে রাজবাড়ী জেলা বাস মিনিবাস ও কোচ সড়ক পরিবহন শ্রমিকবৃন্দ’র ব্যানারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শ্রমিক নেতা সুধীর চক্রবর্তী বলেন, বর্তমান কমিটির মেয়াদ ৯ বছর আগে শেষ হয়ে গেলেও তারা অগঠনতান্ত্রিকভাবে এখনও রয়ে গেছেন। এর মধ্যে তারা নির্বাচনের উদ্যোগ নেয়নি। সংগঠনের কোন অডিট কমিটি ও হিসাব নিকাশ করে নাই। সংগঠনের টাকা ব্যাংকে জমা রাখার বিধান থাকলেও তা তারা করেননি। বেআইনীভাবে সংগঠনের গাড়িটি বিক্রি করে দিয়েছে। যথেচ্ছভাবে শ্রমিক বানিয়ে টাকা আত্মসাৎ করা হয়েছে। কোনো শ্রমিক প্রতিবাদ করলে তাকে নিয়ম নীতির তোয়াক্কা না করেই বহিষ্কার করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন আলমগীর আল মামুন, আরাফাত খোন্দকার, মো. সাজ্জাদ, খোকন প্রামানিক।

প্রসঙ্গত, ইতিপূর্বে গত ৫ নভেম্বর তারিখে রাজবাড়ী সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ তাদের নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। সেখানে সভাপতি রকিবুল ইসলাম পিন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন। ওই সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা বলেছিলেন সাধারণ শ্রমিকরা তাদের বিরুদ্ধে মিথ্যা বিষোদগার করছেন। তাদের বিরুদ্ধে যে অভিযোগ করেছে তা মিথ্যা ও বানোয়াট। একজন শ্রমিকের মামলার কারণে সঠিক সময়ে নির্বাচন করতে পারেননি। টাকা-পয়সার হিসাবও যথাযথভাবে দেওয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাল্টা সংবাদ সম্মেলন করে নেতাদের মিথ্যাচার ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদ জানালেন সাধারণ শ্রমিকরা

প্রকাশের সময় : ০৯:০৬:১০ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩