বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
দুই পেনাল্টি, দুই গোল বাতিল, ১০ জনের ইউনাইটেডের নাটকীয় ড্র গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত

অভিনব পন্থায় হেরোইন বহনকালে আটক ২

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৫৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩
  • / 218

 পরনের লুঙ্গিতে পুটলি বেঁধে হেরোইন বহনকালে রাজবাড়ী ডিবি পুলিশের হাতে আটক হয়েছে দুইজন। তারা হলো রাজবাড়ী শহরের বিনোদপুর নিউকলোনী এলাকার বাসিন্দা রিপন হোসেন ও মাগুড়ার মহম্মদপুর উপজেলার ইসলামপুর গ্রামের বাসিন্দা রুবেল ইসলাম। সোমবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

রাজবাড়ীর ডিবি ওসি মো. মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকায় চেকপোস্ট বসানো হয়। দৌলতদিয়া থেকে রাজবাড়ীগামী একটি মাহেন্দ্র (ত্রিচক্রযান) পরিবহনে তল্লাশী চালিয়ে দুজনকে আটক করা হয়। প্রথমে তাদের দেহ তল্লাশী চালিয়ে কিছু পাওয়া যায়নি। পরে লুঙ্গিতে পুটলি জাতীয় একটা কিছু দেখে সন্দেহ হয়। লুঙ্গির পুটলি খুলতেই বেরিয়ে পড়ে স্কচটেপ দিয়ে মোড়ানো কাগজের মধ্যে পুরিয়া করা হেরোইন। আটক দুজনের কাছ থেকে মোট ৮৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এব্যাপারে মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অভিনব পন্থায় হেরোইন বহনকালে আটক ২

প্রকাশের সময় : ০৮:৫৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩