বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
দুই পেনাল্টি, দুই গোল বাতিল, ১০ জনের ইউনাইটেডের নাটকীয় ড্র গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত

রাস্তার পাশে থাকা ট্রাকে আগুন দিল কারা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৩৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
  • / 222

 রাজবাড়ী শহরের কলেজ রোডে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক আগুনে পুড়ে গেছে। রোববার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নাশকতা নাকি অন্যকিছু তা নিশ্চিত করে কেউই বলতে পারেনি।

জানা গেছে, ট্রাকটির মালিকের নাম হাসিবুর রহমান। তিনি রাজবাড়ী শহরের বিনোদপুর গ্রামের বাসিন্দা। হাসিবুর বিদেশে থাকায় তার বড় ভাই রমজান আলী ব্যবসা পরিচালনা করতেন। গত প্রায় দেড় মাস ধরে ট্রাকটি রাজবাড়ী কলেজ রোডের পাশে রাখা ছিল। রোববার রাতে ট্রাকে আগুন দাউ দাউ করে জ¦লে উঠলে স্থানীয়রা রাজবাড়ী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সকে খবর দেয়। তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে ট্রাকের সামনের অংশ পুড়ে যায়।

রমজান আলী জানান, ট্রাকটি বিক্রির উদ্দেশ্যে ওখানে রেখেছিলেন। দরদামও হচ্ছিল। কে বা কারা কেন ট্রাকে আগুন দিয়েছে তা তিনি ধারনা করতে পারছেন না। আগুনে ট্রাকের অনেক ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

রাজবাড়ী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী উপ সহকারী পরিচালক আব্দুর রহমান জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে ট্রাকটির আগুন নেভান। ট্রাকটির পেছনে বেশ কয়েকটি দোকানপাট ছিল। আগুন না নেভালে সেগুলোতে ধরে যেত। কীভাবে আগুনের সূত্রপাত তা তদন্ত ছাড়া বলা সম্ভব নয়।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজাউল করিম জানান, বিষয়টি পরিকল্পিত, নাশকতা নাকি অন্য কিছু তা নিয়ে তদন্ত চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাস্তার পাশে থাকা ট্রাকে আগুন দিল কারা

প্রকাশের সময় : ০৮:৩৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩