বালিয়াকান্দিতে আ’লীগের শান্তি সমাবেশ

- প্রকাশের সময় : ০৯:৪৯:১১ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
- / 443

Exif_JPEG_420
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা আাওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে বিএনপি,জামাতের সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে বালিয়াকান্দি উপজেলা আাওয়ামীলীগ সহসভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে উপজেলা আাওয়ামীলীগ অফিস প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে চৌরঙ্গী মরে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা আাওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. আলম মোল্লা।
পরে সমাবেশ বক্তব্য রাখেন উপজেলা আাওয়ামীলীগ যুগ্ন সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ইদ্রিস আলী ফকির, যুবলীগের আহবায়ক রাসেল খান রিজু, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর বিশ্বাস আলম প্রমুখ।






















