গুরুত্বপূর্ণ সংবাদ:
উপকারভোগীদের সাথে সাংসদ কাজী কেরামতের মতবিনিময়
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ১০:০৩:৩০ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
- / 217

গত মঙ্গলবার বিকেলে সদর উপজেলার দাদশী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে রেলওয়ে মাঠে দাদশী ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার সেখের সভাপতিত্বে ও প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল হোসেন মাস্টার, দাদশী আওয়ামী লীগের সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মিয়া, জেলা কৃষকলীগের আবু বক্কার খান, সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ।
Tag :






















