Dhaka ০১:০৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে পদায়ন আদেশ জারির নির্দেশ ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান জান্নাতে স্বামী যেন হুর না পান সেজন্য দোয়া করা যাবে? আজ পৃথিবীর দিন-রাত সমান, কেন এমন হয় জানলে অবাক হবেন এনবিআরের সাবেক চেয়ারম্যানসহ দুজনের ২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক জোরদারের প্রত্যয় রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুই মাদক কারবারিকে সংশোধনে তাবলিগে পাঠালেন ওসি ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ভিডিও ভাইরালের পর কিশোর গ্রেফতার

পাংশায় পৃথক দুর্ঘটনায় নিহত ২

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১০:১৩:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
  • / 199

 রাজবাড়ীর পাংশায় মঙ্গলবার রাতে পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। তারা হলেন পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের বাসিন্দা আজাদুর মন্ডল ও কালুখালী উপজেলার কোমরপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে বিল্লাল হোসেন। এদের মধ্যে আজাদুর মন্ডল পিকআপ থেকে লাফিয়ে পড়া গরুর চাপে এবং বিল্লাল হোসেন গাড়ির চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন। রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাবুপাড়া ও হেনা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

গান্ধীমারা হাইওয়ে থানার এসআই একেএম হাসানুজ্জামান জানান, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে আজাদুর মন্ডল পায়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন। সেখান দিয়ে গরুবাহী একটি পিকআপ যাওয়ার সময় একটি গরু লাফিয়ে আজাদুর মন্ডলের গায়ে পড়লে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে পাংশার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে রাত সাড়ে ১০টার দিকে ১০/১২ জনের একটি দল নসিমনে করে কুষ্টিয়া যাওয়ার পথে হেনা মোড়ে পৌছালে একটি অজ্ঞাত যান নসিমনটিকে ধাক্কা দেয়। এতে বিল্লাল নসিমন থেকে ছিটকে গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

পুলিশ পিকআপ ও নসিমন আটক করেছে। এব্যাপারে পাংশা মডেল থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় পৃথক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশের সময় : ১০:১৩:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩