Dhaka ০১:০৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে পদায়ন আদেশ জারির নির্দেশ ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান জান্নাতে স্বামী যেন হুর না পান সেজন্য দোয়া করা যাবে? আজ পৃথিবীর দিন-রাত সমান, কেন এমন হয় জানলে অবাক হবেন এনবিআরের সাবেক চেয়ারম্যানসহ দুজনের ২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক জোরদারের প্রত্যয় রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুই মাদক কারবারিকে সংশোধনে তাবলিগে পাঠালেন ওসি ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ভিডিও ভাইরালের পর কিশোর গ্রেফতার

পদ্মায় নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৪২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩
  • / 226

 রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরপাড়া গ্রামে পদ্মা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ কৃষক কুদ্দুস মন্ডলের মরদেহ প্রায় ২৮ ঘণ্টা পর মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উদ্ধার হয়েছে। তিনি একই গ্রামের মো. উজির মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে আটটার দিকে কুদ্দুস মন্ডলসহ পাঁচজন কৃষক নৌকা নিয়ে পদ্মার চরে কাজে যাচ্ছিল। মাঝ নদীতে গেলে নৌকাটি ডুবে যায়। ওই সময় চারজন কৃষক সাঁতরিয়ে পাড়ে উঠলেও কুদ্দুস মন্ডল নিখোঁজ থেকে যায়। পরে খবর পেয়ে পাংশা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। কিন্তু তারা কুদ্দুস মন্ডলকে উদ্ধার করতে ব্যর্থ হয়। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে চর আফড়া এলাকার পদ্মা নদীর তীর সংলগ্ন তার মরদেহ ভেসে ওঠে।

পাংশা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রয়েল আহম্মেদ জানান, কৃষক নিখোঁজ হওয়ার পর সোমবার সন্ধ্যা পর্যন্ত তাদের উদ্ধার অভিযান চালানো হয়। মঙ্গলবার সকাল থেকে উদ্ধার অভিযান পুনরায় শুরু করা হয়। উদ্ধার অভিযান চলমান অবস্থায় তার লাশ ভেসে ওঠে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পদ্মায় নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০৮:৪২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩