বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
দুই পেনাল্টি, দুই গোল বাতিল, ১০ জনের ইউনাইটেডের নাটকীয় ড্র গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত

পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ কৃষক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৫১:৩৮ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩
  • / 254

রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কুদ্দুস মন্ডল নামে এক কৃষক নিখোঁজ রয়েছেন। তিনি একই গ্রামের মো. উজির মন্ডলের ছেলে। সোমবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটলেও বিকাল পাঁচটা পর্যন্ত তাকে উদ্ধার করা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে আটটার দিকে কুদ্দুস মন্ডলসহ পাঁচজন কৃষক নৌকা নিয়ে পদ্মার চরে কাজে যাচ্ছিল। মাঝ নদীতে গেলে নৌকাটি ডুবে যায়। ওই সময় চারজন কৃষক সাঁতরিয়ে পাড়ে উঠলেও কুদ্দুস মন্ডল নিখোঁজ থেকে যায়। পরে খবর পেয়ে পাংশা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।

পাংশা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রয়েল আহম্মেদ জানান, সকাল ৯ টার দিকে নৌকাডুবির খবর পেয়ে উদ্ধার অভিযানে ঘটনাস্থলে যান। তারা উদ্ধার করতে না পারায় ফরিদপুর থেকে দুইজন ডুবুরি এসে উদ্ধারের চেষ্টা করছে। বিকাল পাঁচটা পর্যন্ত নিখোঁজ কৃষককে উদ্ধার করা যায়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ কৃষক

প্রকাশের সময় : ০৮:৫১:৩৮ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩