গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে ৩ ব্যবসায়ীর জরিমানা
স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৮:৫৫:৪১ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩
- / 166
রাজবাড়ী সদর উপজেলার তিন ব্যবসায়ীকে রোববার দুই হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, প্রতিশ্রæত পণ্য যথাযথভাবে বিক্রয় ও সরবরাহ না করায় সদর উপজেলার মুকুন্দিয়া বাজারের মারিয়া স্টোর, কল্যাণপুর বাজারের আসলাম স্টোর এবং সোনালী স্টোরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারায় দুই হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়।
Tag :


























