কালুখালীতে এবি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন
- প্রকাশের সময় : ০৬:৫৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১
- / 368
জনতার আদালত অনলাইন ॥ আধুনিক ব্যাংকিং সেবার মান একধাপ বাড়াতে রাজবাড়ীর কালুখালী উপজেলায় এবি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন করা হয়েছে। এবি ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেণ্ট সালেক সাব্বির আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এবি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা শুভ উদ্বোধন করেন।
কালুখালীর বনজো¯œা মার্কেটে দ্বিতীয় চালু হওয়া এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কালুখালী তরুন উদ্যোক্তা ও জেকা বাজার লি: এর ব্যবস্থাপনা পরিচালক জাবিউল্লাহ খাঁন জাবের।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কালুখালী থানার অফিসার ইনচার্জ নাজমুল হাচান, রতনদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, এবি ব্যাংকের ফরিদপুর শাখা ব্যবস্থাপক গাজী গোলাম কিবরিয়া, সমাজসেবক জাকির হোসেন মোল্যা, রতনদিয়া বাজার বনিক সমিতির সিনিয়র সহসভাপতি আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
























