Dhaka ১০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রংপুরে ‘লাঙলের জানাজা’র ছবি ভাইরাল নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে এত ভোট পেয়েছেন পাটওয়ারী : মির্জা আব্বাস ভারতের কাছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি : সালাহউদ্দিন ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট, আহত ২ হারুন অর রশীদের বিজয়ে কালুখালীতে দোয়া মাহফিল ও শুভেচ্ছা বিনিময় ঝিনাইদহ-৪: কালীগঞ্জে নির্বাচন পরবর্তী সংঘর্ষে আহত ৬, এলাকায় থমথমে পরিস্থিতি দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সবার সঙ্গে সম্পর্ক রাখতে চায় বিএনপি : আমীর খসরু বিকাশ-নগদ-রকেটে লেনদেন স্বাভাবিক ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের : মাহদী আমিন

রাজবাড়ীতে ১১ জেলের কারাদন্ড

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:০৬:৩০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০
  • / 382

জনতার আদালত অনলাইন ॥ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর পদ্মা নদীতে ইলিশ শিকারের দায়ে বুধবার ১১ জেলেকে ১০ দিন করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত জেলেদের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন গ্রামে।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল জানান,  মঙ্গলবার দিবাগত ভোররাত তিনটা থেকে বুধবার বেলা ১১ টা পর্যন্ত রাজবাড়ী সদর উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ইলিশ শিকারের দায়ে ১৪ জেলেকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩০  হাজার মিটার কারেন্ট জাল ও সাত কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১১ জেলেকে ১০ দিন করে কারাদন্ড দেয়া হয়। অপর তিনজন অপ্রাপ্ত বয়ষ্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। রাজবাড়ীর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুল্লাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট ও ইলিশ মাছ এতিমখানায় দান করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে ১১ জেলের কারাদন্ড

প্রকাশের সময় : ০৬:০৬:৩০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০