Dhaka ০৪:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মহেশপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের পাচারের সম্পদ থেকে রাজস্ব আদায়ের উদ্যোগ আইফোন দিতে রাজি না হওয়ায় অপ্রতীমকে হত্যা, ৩ ঘাতকের স্বীকারোক্তি বদলগাছী হাসপাতালে গাছ কাটার অভিযোগ, নিলাম নিয়ে প্রশ্ন ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার অচিরেই বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান হবে: এস এম জিলানী ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর আগামী জানুয়ারিতে ইউপি নির্বাচন হতে পারে : ইসি মাছউদ বিশ্বজয়ী হাফেজদের উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী

বালিয়াকান্দিতে উচ্ছেদ করা হয়েছে সেই অবৈধ বাঁধ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৪১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০
  • / 425

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার  বহরপুর ইউনিয়নের ডহরপাচুরিয়া গ্রামে হড়াই নদীর উপর বাঁশ, জাল ও পলিথিন দিয়ে নির্মিত অবৈধ বাঁধটি উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম আবু দারদার নেতৃত্বে অভিযান চালিয়ে বাঁধটি অপসারণ করা হয়। এসময় উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা শাহাদত ইসলাম, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুস সোবহান, স্থানীয় ইউপি মেম্বার জিয়াউর রহমানসহ বালিয়াকান্দি থানার পুলিশ উপস্থিত ছিলেন।

বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম আবু দারদা জানান, হড়াই নদী ও কানা বিলে অবৈধভাবে দেয়া দুটি বাঁধ অপসারণ করা হয়েছে। যারা এ বাঁধ দিয়েছিল তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরণের বাঁধ পুনঃস্থাপনের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দেয়া হয়েছে।

প্রসঙ্গত বুধবার দৈনিক জনতার আদালতে ‘বালিয়াকান্দির হড়াই নদীতে অবৈধ বাঁশের বেড়া’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে উচ্ছেদ করা হয়েছে সেই অবৈধ বাঁধ

প্রকাশের সময় : ০৬:৪১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০