Dhaka ০১:৫৪ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জ্বালানি খাত অস্থিতিশীল করতে একটি চক্র সক্রিয় : প্রধানমন্ত্রী স্ত্রী মশা দমনে যুক্তরাষ্ট্রে ছাড়া হবে ৬ লাখ পুরুষ মশা ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে হযরত শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন সোনার দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিল আদালত শেখ হাসিনা দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে: রাশেদ খান

রাজবাড়ীতে স্কুলছাত্র অংকন হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:৩৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২০
  • / 644

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী শহরের ভাজনচালা এলাকার স্কুলছাত্র অংকন দত্ত হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে শুক্রবার সকালে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নিহতের পরিবারবর্গ ও ভাজনচালা এলাকাবাসীর উদ্যোগে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত্বরে ঘণ্টাকাল ব্যাপী মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন নিহত অংকনের বাবা বিপ্লব দত্ত, অংকনের মা নুপুর দত্ত, ওয়ার্ড কাউন্সিলর আলমগীর শেখ তিতু, স্থানীয় আওয়ামী লীগ নেতা আইয়ুব আলী, আব্দুল মান্নান, বিপ্লব সাহা প্রমুখ।

রাজবাড়ী অংকুর স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র অংকন গত ২১ মে তারিখে  জ্বরে আক্রান্ত হয়ে মারা যায়। করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়ায় তার নমুনা সংগ্রহ করা হয়। পরে রিপোর্ট নেগেটিভ আসে। এর মাঝে অংকনকে নির্যাতনের একটি ভিডিও দেখে অংকনের বাবা বিপ্লব দত্ত ২৯ মে তারিখে ভাজনাচালা এলাকার তিন যুবকের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে স্কুলছাত্র অংকন হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

প্রকাশের সময় : ০৮:৩৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২০