Dhaka ০৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বালিয়াকান্দিতে এসিআর স্বাক্ষর না করায় শিক্ষা কর্মকর্তা অবরুদ্ধ ‘ডিবি’ হারুনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট দিয়েছে দুদক দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর ছয় মাসে রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি টাকা : রেলমন্ত্রী ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ শেখ হাসিনার আপিলের সুযোগ আইন নির্ধারণ করবে : আইনমন্ত্রী ভোলাতে গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী রাজবাড়ীর পাংশায় দুই হত্যা মামলার আসামি অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার দাপ্তরিক নথিতে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ মান্দায় ২৫০ লিটার ওয়াশ চোলাই মদসহ যুবক গ্রেফতার

রাজবাড়ীতে পেট্রোল পাম্পে ধর্মঘট

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৫২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০১৯
  • / 1006

জনতার আদালত অনলাইন ॥ ১৫ দফা দাবিতে রাজবাড়ীর পেট্রোল পাম্পগুলোতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হওয়ায় রোববার থেকে সকল প্রকার পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রি বন্ধ রয়েছে।
দুুপুরের দিকে রাজবাড়ী ফিলিং স্টেশন ও পলাশ ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, তেল বিক্রি বন্ধ রেখে অলস সময় পার করছেন পেট্রোল পাম্পের শ্রমিকরা। পেট্রোল পাম্প বন্ধ থাকার কারণে পাম্পের প্রবেশমুখে আড়াআড়ি করে রশি টানানোসহ টায়ার রেখে দেওয়া হয়েছে। যাতে করে যানবাহন গুলো পাম্পে ঢুকতে না পারে। পাম্প বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে গ্রাহকরা।
পেট্রোল পাম্পের শ্রমিকরা জানায়, তাদেরকে তেল বিক্রি করতে নিষেধ করা হয়েছে। যে কারণে মধ্য রাত থেকে তারা সকল ধরনের যানবাহনে তেল সরবরাহ বন্ধ রেখেছেন। নির্দেশনা পেলে আবার তেল সরবরাহ শুরু করবেন। গ্রাহকরা যারা আসছেন তাদেরকে ফিরিয়ে দিচ্ছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে পেট্রোল পাম্পে ধর্মঘট

প্রকাশের সময় : ০৭:৫২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০১৯