Dhaka ১০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট, আহত ২ হারুন অর রশীদের বিজয়ে কালুখালীতে দোয়া মাহফিল ও শুভেচ্ছা বিনিময় ঝিনাইদহ-৪: কালীগঞ্জে নির্বাচন পরবর্তী সংঘর্ষে আহত ৬, এলাকায় থমথমে পরিস্থিতি দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সবার সঙ্গে সম্পর্ক রাখতে চায় বিএনপি : আমীর খসরু বিকাশ-নগদ-রকেটে লেনদেন স্বাভাবিক ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের : মাহদী আমিন গোপালগঞ্জ-৩ আসনে এস এম জিলানী বেসরকারিভাবে নির্বাচিত মার্চে পরমাণু সমঝোতা না হলে ‘ভয়ংকর কিছু’ ঘটতে পারে: ট্রাম্প গোপালগঞ্জে বিএনপি প্রার্থীদের জয়, গণভোটে বিজয়ী ‘না’

বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যানের কাছে অভিযোগ করায় সাংবাদিককে লাঞ্ছিত

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:২১:১৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুলাই ২০১৯
  • / 496

জনতার আদালত অনলাইন ॥ বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যানের কাছে দৌলতদিয়া ঘাটে বিভিন্ন অনিয়মের অভিযোগ করায় দৈনিক সমকালের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধিকে লাঞ্ছিত করার চেষ্টা করেছেন সংস্থাটির আরিচা অঞ্চরের নির্বাহী প্রকৌশলী নিজামউদ্দিন পাঠান। ঘটনাটি ঘটেছে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া ফেরি ঘাটে।
পদ্মা নদীতে পানি বৃদ্ধি ও তীব্র ¯্রােতের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে গত কয়েকদিন ধরে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। উভয় পাড়ে হাজার হাজার যানবাহন নদী পারের অপেক্ষায় সিরিয়ালে আটকে আছে। বিষয়টি সরেজমিন পরিদর্শনে শুক্রবার বেলা ১১টার দিকে দৌলতদিয়া ঘাটে আসেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর মাহবুবুল ইসলাম। পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপকালে দৈনিক সমকালের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি আসজাদ হোসেন আজু তাকে প্রশ্ন করেন, জরুরী সেবা সংস্থা হওয়ার পরও দৌলতদিয়া ঘাটে বেশীর ভাগ সময় বিআইডব্লিউটিএ’র কোন কর্মীকে পাওয়া যায় না। দৌলতদিয়া ঘাটে বিআইডব্লিউটিএ’র যে অফিস আছে তা খোলাও থাকে না। এসময় ডিবিসি টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি দেবাশীষ রায় চেয়ারম্যানকে বলেন, শুধু থাকেই না, তাই নয়, তাদেরকে ফোন করলেও রিসিভ করেন না। কথা শেষ করে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কিছু দুর যেতে না যেতেই সংস্থাটির আরিচা অঞ্চলের নির্বাহী প্রকৌশলী নিজাম উদ্দিন পাঠান সমকালের প্রতিনিধিকে ‘হু আর ইউ’ বলে শারীরিক ভাবে লাঞ্চিত করতে উদ্যোত হন। এসময় সেখানে উপস্থিত অন্যান্যরা তাকে নিবৃত করার চেষ্টা করলে তিনি চিৎকার করে বলেন, ‘আপনি সমকালে নিউজ করেছেন বৃহস্পতিবার ৬নং ফেরি ঘাট পানিতে তলিয়ে গেলে সেখানে বিআইডব্লিউটিএ’র কোন কর্মী ছিল না। সেখানে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডকে অনুরোধ করে পন্টুনের এপ্রোস সড়ক উচু করার কাজ শুরু করান। এটা আপনাকে এখনই প্রমান করতে হবে। তা না হলে আপনাকে দেখে নেব।’ এসময় সমকালের প্রতিনিধি দ্রুত সেখান থেকে গিয়ে ঘাটেই অবস্থান করা বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যানকে বিষয়টি অবগত করেন। তিনি বিষয়টি দেখবেন বলে আশ্বস্ত করেন।
দৌলতদিয়া ৬নং ফেরিঘাটের এপ্রোস সড়ক পানিতে তলিয়ে গেলে বৃহস্পতিবার বেলা ২ টার দিকে ঘাটটি বন্ধ করে দেয়া হয়। রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আরিফুল ইসলামের তত্বাবধানে বালির বস্তা ও মাটি ফেলে শুক্রবার বেলা ১১ টার দিকে ঘাটটি চালু করা হয়। বিআইডব্লিউটিএ’র কোন কর্মী বা কর্মকর্তাকে বেশীর ভাগ সময় ঘাটে পাওয়া যায়না বলে ঘাট সংশ্লিষ্টদের অভিযোগ দীর্ঘদিনের। আর যদিও বা দেখা যায় তারা ব্যাস্ত থাকেন সংস্থার জায়গায় গড়ে ওঠা দোকান থেকে টাকা তুলতে।
এ প্রসঙ্গে বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট অফিসের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, আমি যতদুর জানি ৬নং ঘাটটি পানি উন্নয়ন বোর্ডের কর্মীরা সংস্কার কাজ শুরু করার পর রাতে বিআইডব্লিউটিএ’র কর্মীরা ওই কাজে যোগ দেয়। শুক্রবার বেলা ১১ টার দিকে ঘাটটি যান চলাচলের উপযোগী হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যানের কাছে অভিযোগ করায় সাংবাদিককে লাঞ্ছিত

প্রকাশের সময় : ০৮:২১:১৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুলাই ২০১৯