বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
বৃষ্টিতে ভেসে গেল ‘মুভিং ডে’, জোহানেসবার্গে এখন তিন ফলই সম্ভব ‘গান নিয়েই আমার যত স্বপ্ন’ রোনালদোর ৭ নম্বর জার্সি পেয়েই বাজিমাত, পর্তুগালের নতুন নায়ক ফর্বস চোট কাটিয়ে ফিরছেন লাউতারো, জানালেন জানেত্তি টেস্টে বাংলাদেশিদের সেঞ্চুরি: ১৮ বছরে প্রথম ৫০, পরের ৫০টি এলো ৮ বছরেই ‘এখন কি রোনালদোর মায়ের কথারও জবাব দিতে হবে আমাকে?’ ‘১৫-২০ জন প্রবাসী এনে জাতীয় দল গড়া একমাত্র সমাধান নয়’ আফগানিস্তানকে রোমাঞ্চকর টেস্টে হারিয়ে জিম্বাবুয়ের ২২ বছরের অপেক্ষার অবসান কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের স্বভাব আগুন দেয়া, মানুষকে পুড়িয়ে মারা: স্বরাষ্ট্রমন্ত্রী যে দৃশ্য ক্রিকেটে বিরল, সাফ ফুটবলে সেটাই দেখাল ভারত-পাকিস্তান

বালিয়াকান্দি সড়ক চলাচলের উপযোগী করতে এগিয়ে এলো বণিক সমিতি

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:২০:০১ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০১৯
  • / 709

জনতার আদালত অনলাইন ॥ খনাখন্দ সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় সামান্য বৃষ্টিতেই কাদা-পানিতে একাকার। পায়ে হেটে চলা দুষ্কর। বাজারের এ সড়কে পায়ে হেটে গেলে মাথায় কাদা ওঠে। এ অবস্থার সৃষ্টি হয়েছে রাজবাড়ীর বালিয়াকান্দি সদর বাজারে। এ দুর্ভোগ লাঘবে নব-নির্বাচিত বাজার বণিক সমিতি এগিয়ে এসেছে।
সোমবার বালিয়াকান্দি বাজারের মধ্যে বিভিন্ন সড়কে বড় বড় গর্ত ইটের খোয়া ফেলে ভরাট করেছে। এতে পানি জমবে না ও সড়ক সমান হওয়ায় সহজেই যানবাহন ও মানুষ চলাচল করতে পারবে। নব-নির্বাচিত কমিটির সভাপতি ও সকল সদস্যদেরকে সাধুবাদ জানিয়েছে ব্যবসায়ী ও পথচারীরা।
বালিয়াকান্দি বাজার বণিক সমিতির সভাপতি মোঃ আতাউর রহমান বলেন, বালিয়াকান্দি বাজারের সড়ক গুলো দীর্ঘদিন সংস্কার না করার ফলে বড় বড় গর্তের সৃষ্টি হয়। সামান্য বৃষ্টিতেই কাদা ও পানিতে একাকার হয়ে যায়। পায়ে হেটেই চলাচল দুষ্কর হয়ে পড়েছিল। এ কারণে ব্যবসায়ীদের আন্তরিক সহযোগিতায় আপাতত চলাচল উপযোগী করা হলো।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দি সড়ক চলাচলের উপযোগী করতে এগিয়ে এলো বণিক সমিতি

প্রকাশের সময় : ০৯:২০:০১ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০১৯