Dhaka ০৮:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মহেশপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের পাচারের সম্পদ থেকে রাজস্ব আদায়ের উদ্যোগ আইফোন দিতে রাজি না হওয়ায় অপ্রতীমকে হত্যা, ৩ ঘাতকের স্বীকারোক্তি বদলগাছী হাসপাতালে গাছ কাটার অভিযোগ, নিলাম নিয়ে প্রশ্ন ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার অচিরেই বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান হবে: এস এম জিলানী ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর আগামী জানুয়ারিতে ইউপি নির্বাচন হতে পারে : ইসি মাছউদ বিশ্বজয়ী হাফেজদের উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী

কালুখালীতে চাকরী দেয়ার নামে প্রতারণার অভিযোগে আটক ১

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:২২:৪১ অপরাহ্ন, রবিবার, ১৪ অক্টোবর ২০১৮
  • / 1603

জনতার আদালত অনলাইন॥॥ ওষুধ কোম্পানীতে চাকরী দেয়ার নামে প্রতারণার অভিযোগে র‌্যাবÑ৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল রাজবাড়ীর কালুখালী উপজেলার গোয়ালপাড়া বাজার এলাকা থেকে শনিবার সন্ধ্যায় মাসুদ মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে। সে একই উপজেলার সংগ্রামপুর গ্রামের গনি মিয়ার ছেলে। এসময় তার কাছ থেকে একটি ভুয়া নিয়োগপত্র জব্দ করা হয়।
র‌্যাবÑ৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মো. রইছউদ্দিন জানান, ছয় সাত মাস আগে একই উপজেলার জনৈক শাহীন নামে এক যুবককে এসেনসিয়াল ফার্মা নামে একটি ওষুধ কোম্পানীতে অফিস সহকারী পদে চাকুরী দেওয়ার কথা বলে মাসুদ মিয়া এক লক্ষ ৭৫ হাজার টাকা হাতিয়ে নেয় এবং একটি নিয়োগপত্র দেয়। ওই নিয়োগপত্র নিয়ে শাহীন ঢাকায় এসেনসিয়াল ফার্মার হেড অফিসে যোগদান করতে গেলে মাসুদ মিয়ার প্রতারণার বিষয়টি ধরা পড়ে। বিষয়টি জানতে পেরে র‌্যাবÑ৮ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে মাসুদ মিয়াকে আটক করে। তাকে কালুখালী থানায় হস্তান্তর করে একটি প্রতারণা মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, মাসুদ আরও বেশ কয়েকজনকে চাকরী দেয়ার কথা বলে টাকা নিয়েছে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এদের একটি চক্র আছে। চক্রের মূল হোতাকে আটকের চেষ্টা চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে চাকরী দেয়ার নামে প্রতারণার অভিযোগে আটক ১

প্রকাশের সময় : ০৯:২২:৪১ অপরাহ্ন, রবিবার, ১৪ অক্টোবর ২০১৮