মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
দেশে-বিদেশে কর্মসংস্থান সম্প্রসারণে কাজ করছে সরকার: জনপ্রশাসন উপদেষ্টা মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম বদলে ‘নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’ আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে সিপিবি কার্যালয়ে হামলা মানুষের কাছে ভিক্ষা করে ছেলেকে হাফেজ-মাওলানা বানিয়েছি, এখন খোঁজ নেয় না: বাবা দেশ ছাড়ার খবর দিয়ে সেই বাবা বললেন— ‘আপনারা ভালো থাকেন’ মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে জাবিতে সাঈদীর কুশপুত্তলিকা দাহ কক্সবাজার রুটে বাড়ল ট্রেন, যুক্ত হলো মহানগর এক্সপ্রেস মুক্তিযোদ্ধার জানাজা-দাফনে বাধা দেওয়ায় ক্ষোভ ঝাড়লেন সোহেল রানা ‘আমি নোবেল পুরস্কার পাইনি, তাই নরওয়ের কাউকে যুক্তরাষ্ট্রে দেখতে চাই না’ ইরানের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ৩ দেশ

রাজবাড়ীতে শিল্পী আব্দুল্লাহ খালিদের স্মরণসভা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:০৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০১৭
  • / 510
রাজবাড়ীতে শিল্পী আব্দুল্লাহ খালিদের স্মরণসভা

স্টাফ রিপোর্টার ॥ অপরাজেয় বাংলার ভাস্কর, বরেণ্য শিল্পীর স্মরণ সভা বুধবার সন্ধ্যায় রাজবাড়ীর ঘরছাড়া রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। বুনন শিল্প পরিসর এ সভার আয়োজন করে। স্মরণ সভায় বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী অধ্যাপক মনসুর উল করিম, রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হামিদ, প্রাক্তন সরকারি কর্মকর্তা সত্য নারায়ণ চৌধুরী, জেলা জাসদের সাধারণ সম্পাদক মুনীরুল হক মুনীর, বিজ্ঞান চেতনার আহ্বায়ক মুহিতুজ্জামান বেলাল, আরডিএ’র সভাপতি মেজবাহ উল করিম রিন্টু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোশারফ হোসেন।
বক্তারা  আব্দুল্লাহ খালিদের কর্মময় জীবনের উপর আলোকপাত করে বলেন, ভাস্কর্য কোনো ধর্মের নয়। ভাস্কর্যের বিপক্ষেও কোথায় লেখা নেই। অথচ ধর্মান্ধরা বিষয়টি নিয়ে অপপ্রচার করছে। বক্তারা রাজবাড়ী শহরের বড়পুলে বড় আকারের একটি মনুমেন্টাল ভাস্কর্য নির্মাণের দাবি জানান।
সভার শুরুতে সৈয়দ আব্দুল্লাহ খালিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে শিল্পী আব্দুল্লাহ খালিদের স্মরণসভা

প্রকাশের সময় : ০৯:০৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০১৭