Dhaka ০৪:০০ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পুলিশের পোশাক পরিবর্তন নিয়ে যে বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী নওগাঁয় বিপুল পরিমাণ চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হরমুজে নতুন প্রকল্প ‘প্রোজেক্ট ফ্রিডম’ ঘোষণা করলেন ট্রাম্প ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের সার্বিক কাজ অনুসন্ধানে কমিশন চেয়ে রিট পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন : বিজেপি এগিয়ে ১৮০ আসনে, তৃণমূল ১০৪ জব্দ ইরানি জাহাজের ২২ নাবিককে পাকিস্তানে পাঠাল যুক্তরাষ্ট্র বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসিদের প্রেমিকাকে ফিরে পেতে বৈদ্যুতিক টাওয়ার থেকে লাফ দিলেন যুবক, অতঃপর… তামিলনাড়ুতে বড় ব্যবধানে এগিয়ে থালাপতি বিজয়ের দল

জব্দ ইরানি জাহাজের ২২ নাবিককে পাকিস্তানে পাঠাল যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:১২:১২ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • / 43

ওমান উপসাগর থেকে জব্দ করা ইরানের পতাকাবাহী জাহাজ এমভি তুসকার ২২ জন নাবিককে পাকিস্তানে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। সেখান থেকে পরে তাদের নিজ দেশে ফেরার কথা রয়েছে।

সোমবার ইরান যুদ্ধের দায়িত্বপ্রাপ্ত মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) একজন মুখপাত্র এ কথা জানিয়েছেন।

গত মাসে এমভি তুসকা নামের ইরানি জাহাজটি জব্দ করেছিল যুক্তরাষ্ট্র। সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স আজ বলেন, ‘আজ, এমভি তুসকার ২২ জন নাবিককে পাকিস্তানে হস্তান্তরের কাজ শেষ করেছে মার্কিন বাহিনী। তাঁদের দেশে (ইরান) প্রত্যাবাসন করা হবে।’

যুক্তরাষ্ট্র গত ২০ এপ্রিল ইরানের কনটেইনারবাহী জাহাজটি জব্দ করে। বলা হয়, ইরানের বন্দরগুলোর ওপর আরোপ করা নৌ অবরোধ ভঙ্গ করায় জাহাজটিকে আটক করা হয়েছে। এ ঘটনাকে ‘জলদস্যুতা’ বলে চিহ্নিত করে তেহরান।

সেন্টকম জানায়, এমভি তুসকায় থাকা ছয়জনকে গত সপ্তাহে নিজ দেশে ফিরে যাওয়ার জন্য একটি আঞ্চলিক দেশের হাতে তুলে দেওয়া হয়েছিল। ধারণা করা হচ্ছে, এ ছয়জন জাহাজটির নাবিকদের পরিবারের সদস্য। সূত্র: আল–জাজিরা

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জব্দ ইরানি জাহাজের ২২ নাবিককে পাকিস্তানে পাঠাল যুক্তরাষ্ট্র

প্রকাশের সময় : ০১:১২:১২ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬