Dhaka ০৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জাবিতে ছাত্রশিবিরের উদ্যোগে ‘শহীদ কামরুল স্মারক’ বৃক্ষরোপণ কর্মসূচি বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবায়নের ওপর: অর্থমন্ত্রী যশোরের শার্শায় ৬ বছরের শিশু ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক বালিয়াকান্দিতে ৫ দিনব্যাপী স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন কালীগঞ্জে চোরাই ছাগল উদ্ধার, চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার নওগাঁয় মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত, কৃতিত্বপূর্ণ পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে উধাও চাচি কালুখালীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালুখালীর শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, হাইজিন উপকরণ ও হারমোনিয়াম বিতরণ পরীক্ষার ভেতর চাকরি করতে হবে না ইকনকে, ঘোষণা শিক্ষামন্ত্রীর

কালুখালী পেঁয়াজ বাজারে ‘ধলতা’ বন্ধে ইউএনও’র বিশেষ অভিযান

আশিক হাসান, কালুখালী
  • প্রকাশের সময় : ০২:৩৪:২২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • / 191

রাজবাড়ীর কালুখালী পেঁয়াজ বাজারে ‘ধলতা’ প্রথা বন্ধে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে পাইকার ও আড়তদারদের ‘ধলতা’ (অতিরিক্ত পণ্য) গ্রহণ না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। একই সঙ্গে বাজারে উপস্থিত কৃষকদেরও এ ধরনের অতিরিক্ত পণ্য না দিতে উৎসাহিত করা হয়, যাতে তারা ন্যায্য মূল্য ও সঠিক ওজনে তাদের পণ্য বিক্রি করতে পারেন।

এ সময় কৃষি বিপণন অধিদপ্তর-এর জারি করা নির্দেশনা ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের অবহিত করা হয়।

সরকারি নির্দেশনায় বলা হয়েছে, দেশের বিভিন্ন হাট-বাজারে পেঁয়াজ, আলুসহ কৃষিপণ্য ক্রয়ের সময় কিছু অসাধু ব্যবসায়ী ‘ধলতা’ বা ‘শুকনা’ নামে অতিরিক্ত পণ্য আদায় করে থাকেন। এতে ৪০ কেজি পণ্যের বিপরীতে কৃষকদের ৪২ থেকে ৪৬ কেজি পর্যন্ত পণ্য দিতে বাধ্য করা হয়, যা সম্পূর্ণ অনৈতিক।

এ ধরনের কর্মকাণ্ড ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ বলে উল্লেখ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন বলেন, “‘ধলতা’ নামে অতিরিক্ত পণ্য নেওয়া সম্পূর্ণ বেআইনি এবং এটি কৃষকদের সঙ্গে প্রতারণার শামিল। সরকারি নির্দেশনা অমান্য করে কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

কৃষকদের আর্থিক ক্ষতি রোধ এবং বাজারে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালী পেঁয়াজ বাজারে ‘ধলতা’ বন্ধে ইউএনও’র বিশেষ অভিযান

প্রকাশের সময় : ০২:৩৪:২২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬