Dhaka ০৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জাবিতে ছাত্রশিবিরের উদ্যোগে ‘শহীদ কামরুল স্মারক’ বৃক্ষরোপণ কর্মসূচি বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবায়নের ওপর: অর্থমন্ত্রী যশোরের শার্শায় ৬ বছরের শিশু ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক বালিয়াকান্দিতে ৫ দিনব্যাপী স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন কালীগঞ্জে চোরাই ছাগল উদ্ধার, চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার নওগাঁয় মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত, কৃতিত্বপূর্ণ পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে উধাও চাচি কালুখালীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালুখালীর শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, হাইজিন উপকরণ ও হারমোনিয়াম বিতরণ পরীক্ষার ভেতর চাকরি করতে হবে না ইকনকে, ঘোষণা শিক্ষামন্ত্রীর

বাল্যবিবাহ ঠেকালেন ইউএনও, কনের মাকে জরিমানা

আশিক হাসান, কালুখালী
  • প্রকাশের সময় : ০৭:৩২:১১ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • / 124

রাজবাড়ীর কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নে অভিযান চালিয়ে একটি বাল্যবিবাহ প্রতিরোধ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় কনের মাকে জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১ মে) দুপুর ২টার দিকে উপজেলার রায়পুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দিনের নির্দেশনায় স্থানীয় প্রশাসন ফজল শেখের ১৬ বছর বয়সী মেয়ের বাল্যবিবাহ বন্ধ করে দেয়।

অভিযানকালে কনের মায়ের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়, যেখানে তিনি মেয়ের প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার অঙ্গীকার করেন।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ-এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিবাহের প্রস্তুতির দায়ে কনের মাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাল্যবিবাহ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে এ বিষয়ে সচেতনতা বাড়াতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাল্যবিবাহ ঠেকালেন ইউএনও, কনের মাকে জরিমানা

প্রকাশের সময় : ০৭:৩২:১১ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬