Dhaka ০৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পিআইবির মহাপরিচালক পদে ফারুক ওয়াসিফের নিয়োগ আরও এক বছর

জাবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০২:৩৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 5

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক পদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, সাংবাদিক, লেখক ও কবি ফারুক ওয়াসিফকে আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (১৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আইন, ২০১৮-এর ধারা ৯(২) অনুযায়ী তাঁকে এ নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে ফারুক ওয়াসিফকে পিআইবির মহাপরিচালক পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এ সময় তাঁকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।

এর আগে ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর ফারুক ওয়াসিফকে পিআইবির মহাপরিচালক পদে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি ১৯ সেপ্টেম্বর ২০২৪ এ পদে যোগ দেন। প্রথম মেয়াদ শেষে এবার তাঁর নিয়োগ আরও এক বছর বাড়ানো হলো।

ফারুক ওয়াসিফ এর আগে দৈনিক সমকালের পরিকল্পনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পিআইবির সরকারি তথ্য অনুযায়ী, তিনি দৈনিক প্রথম আলোর সহকারী সম্পাদক ও নির্বাহী সম্পাদক এবং ‘প্রতিচিন্তা’ জার্নালের নির্বাহী সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পিআইবির মহাপরিচালক পদে ফারুক ওয়াসিফের নিয়োগ আরও এক বছর

প্রকাশের সময় : ০২:৩৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬