Dhaka ০৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
তিন মাসে কোটিপতি বেড়েছে ৫০৭৭ পিআইবির মহাপরিচালক পদে ফারুক ওয়াসিফের নিয়োগ আরও এক বছর আওয়ামী লীগের মিছিল ঠেকাতে ওসিদের কড়া বার্তা হাইকোর্টে তথ্য গোপন করে হাদি হত্যা মামলার আসামির জামিন আবেদন শাহজালাল মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দুর্নীতির মামলায় এস কে সুরের স্ত্রী সুপর্ণার ২ বছরের কারাদণ্ড গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা ওবায়দুল কাদেরসহ আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই শহীদ ও আহতদের দেওয়ার নির্দেশ রাষ্ট্রপতি হয়ে প্রথমবার পুণ্যভূমি সিলেটে মির্জা ফখরুল ইসলাম ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম

ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের তালিকায় বিশ্বে চতুর্থ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৩৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 7

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

মঙ্গলবার সকালে ঢাকার বায়ুমান সূচক ছিল ১৬৭, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের ওয়েবসাইটে এ তথ্য দেখা যায়।

আইকিউএয়ারের তালিকায় ২২৫ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের অবস্থানে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা। দ্বিতীয় অবস্থানে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর, যার বায়ুমান সূচক ২০১। ১৬৮ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা।

এদিকে ১৫৪ স্কোর নিয়ে তালিকার পঞ্চম অবস্থানে রয়েছে মালয়েশিয়ার শহর কুচিং।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে তা ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত হলে বায়ুর মান ‘মাঝারি’ বা ‘সহনীয়’ ধরা হয়।

সূচক ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ পর্যন্ত সূচককে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ পর্যন্ত ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে গণ্য করা হয়।

আইকিউএয়ার একটি শহরের বায়ুর মানের তাৎক্ষণিক বা সরাসরি সূচক প্রকাশ করে। বায়ুদূষণের মাত্রা সম্পর্কে জনসাধারণকে নিয়মিত তথ্য দিতে প্রতিষ্ঠানটি বিশ্বের বিভিন্ন শহরের বায়ুমান পর্যবেক্ষণ করে থাকে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের তালিকায় বিশ্বে চতুর্থ

প্রকাশের সময় : ১১:৩৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬