ধামইরহাটে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার
- প্রকাশের সময় : ০৯:১৬:০৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / 12
নওগাঁর ধামইরহাটে ৮০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. মেহেদী হাসান (২৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় উপজেলার চকযদু দক্ষিণপাড়া গ্রামের তাঁর বসতবাড়ির সামনের একটি গ্যারেজে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিন্টু রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চকযদু দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে মেহেদী হাসানকে ৮০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
মেহেদী হাসান চকযদু দক্ষিণপাড়া গ্রামের মৃত জান্নাতুন ফেরদৌসের ছেলে।
পুলিশ জানায়, বিক্রয়ের উদ্দেশ্যে মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অভিযোগে গ্রেফতার মেহেদী হাসানের বিরুদ্ধে নিয়মিত মামলা করার প্রক্রিয়া চলছে।





















