গুরুত্বপূর্ণ সংবাদ:
গহন থিয়েটার প্রযোজিত নাটক খাঁচা মঞ্চস্থ
স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ১১:০৪:২৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / 2
রাজবাড়ীতে গহন থিয়েটারে পরিবেশনায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘খাঁচা’ নাটক মঞ্চস্থ হয়েছে।
অনুপ কুমার ঘোষের রচনা ও নির্দেশনায় নাটকটিতে মধ্যবিত্ত জীবনের প্রতিচ্ছবি সুনিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। নাটকটিতে অংশগ্রহণ করেন আয়ূব, অংকুশ, রেদোয়ান, হাসনাইন, শাদীদ, নন্দন, ভূট, শোভন, কাজী ছোয়াদ, আবির, ইদ্রিস আলী, মিঠু, তুহা, ফাহিমা, অজিফা, আফসানা, রাবসা, তানহা, আনিকা, সামিয়া, এলমা, তুহা, অদিতি, সানজিদা, জান্নাত, রেকাইয়া, রূপকথা, নাহিদ ও সিঁথি।
নির্দেশক অনুপ কুমার ঘোষ বলেন, রাজবাড়ীর বেশ কিছু নাট্যপ্রেমী মানুষ ও দর্শকের সহযোগিতায় গহন থিয়েটার এ যাবৎকাল সবগুলো নাটকই সফলভাবে মঞ্চায়ন করতে সক্ষম হয়েছে। যারা শ্রম ঘাম অর্থ ও পরামর্শ দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।
Tag :



















