Dhaka ১১:১৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৯:১৫:১৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 7

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী বলেছেন, শিক্ষাব্যবস্থার উন্নয়ন ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে কোনো জাতির টিকে থাকা সম্ভব নয়। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষার উন্নয়নের কোনো বিকল্প নেই। এ বিষয়টি বিবেচনায় রেখে শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

রবিবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এস এম জিলানী বলেন, ইতিমধ্যে সরকার নারীদের ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা, নতুন নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত ও জাতীয়করণসহ নানা উদ্যোগ গ্রহণ করে তা বাস্তবায়ন শুরু করেছে।

তিনি আরও বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনকেও এগিয়ে নিতে হবে। সে লক্ষ্যে উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ব্যবস্থা করবেন তিনি।

কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে এস এম জিলানী বলেন, বিদ্যালয়ের মধ্যাহ্নভোজ কর্মসূচিতে কোনো ধরনের দুর্নীতি কিংবা বাসি-পচা খাবার দেওয়া হলে কাউকে ছাড় দেওয়া হবে না।

পরিদর্শনকালে সংসদ সদস্য শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, বিএনপি নেতা মানিক হাওলাদার, উপজেলা যুবদলের সদস্যসচিব হান্নান শেখ, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাসুদ তালুকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাঁর সঙ্গে ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে

প্রকাশের সময় : ০৯:১৫:১৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬