Dhaka ১০:৩১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে কেউ কেউ বিতর্ক তৈরির চেষ্টা করছেন : আইনমন্ত্রী মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার আলেয়া মান্নানের কবিতা ‘আমি কবি নই’ নবীনবরণে গোলাম আযমের বই উপহার, সমালোচনার ঝড় কালুখালীতে ডেঙ্গু প্রতিরোধে শোভাযাত্রা ও আলোচনা সভা স্বামী হত্যার বিচার চাওয়ার ‘শাস্তি’, মায়ের সঙ্গে ১৫ মাসের শিশুর কারাবাস জামায়াতের কারণে গুলশানসহ সারাদেশে বিক্ষোভের সাহস পাচ্ছে আওয়ামী লীগ: রাশেদ খাঁন রাজবাড়ীতে ছাত্র মৈত্রীর ১৬তম জেলা সম্মেলন শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ : স্পিকার গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন ও বন্ধ কারখানা চালুর দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ

আলেয়া মান্নানের কবিতা ‘আমি কবি নই’

আলেয়া মান্নান
  • প্রকাশের সময় : ০৮:৫২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / 13

আমি কবি নই, তবুও কেন কবি!

কিছু বিরহ কিছু ছন্দ বলি।

আমি প্রেমি নই,তবু লিখি প্রেমের কলি।

 কিছু বেদনা আর প্রেমানলে জ্বলি।

 আমি রূপসী নই, তবুও ইচ্ছে, রূপ সাগরে ভাসি।

কিছু দুঃখ, কষ্ট নিয়ে, কিছু সময় ভাবি!!!

আমি কবি নই, তবুও কবিতা ভালোবাসি।

কিছু আঘাত কিছু যন্ত্রণা, খুব যত্ন করে রাখি।

আমি শিল্পী নই, তবুও কিছু আঁকি।

কিছু চিত্র কিছু স্মৃতি, সর্বক্ষণ দেখি।

আমি সুখী নই, তবুও সুখের স্বপ্ন নিয়ে বাঁচি।

কিছু কান্না অনুভূতি নিয়ে, বেঁচে আছি।

আমি কবি নই, তবুও আমি কবিতা পড়ি।

কিছু কথা কিছু মায়া, এই নিয়ে গল্পের ঝুড়ি।

আমি মাঝি নই, তবুও আমি নৌকায় চড়ি,

কিছু সময় কিছু রাস্তা, দিতে হয় একা পাড়ি।

 আমি জ্ঞানী নই, তবুও চাই জ্ঞানের পরশে থাকি।

কিছু মুখ কিছু মুখোশ, চেনার অভিজ্ঞতা করি।

আমি কবি নই, তবুও লিখি কবিতা।

লিখতে লিখতে চেয়ে দেখি, তাহার নামটি গাঁথা।

আমি কবি নই, তবু আছি, কবির শিরোনামে।

আমি কবি নই, কবিতা লিখব না আমার নামে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আলেয়া মান্নানের কবিতা ‘আমি কবি নই’

প্রকাশের সময় : ০৮:৫২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

আমি কবি নই, তবুও কেন কবি!

কিছু বিরহ কিছু ছন্দ বলি।

আমি প্রেমি নই,তবু লিখি প্রেমের কলি।

 কিছু বেদনা আর প্রেমানলে জ্বলি।

 আমি রূপসী নই, তবুও ইচ্ছে, রূপ সাগরে ভাসি।

কিছু দুঃখ, কষ্ট নিয়ে, কিছু সময় ভাবি!!!

আমি কবি নই, তবুও কবিতা ভালোবাসি।

কিছু আঘাত কিছু যন্ত্রণা, খুব যত্ন করে রাখি।

আমি শিল্পী নই, তবুও কিছু আঁকি।

কিছু চিত্র কিছু স্মৃতি, সর্বক্ষণ দেখি।

আমি সুখী নই, তবুও সুখের স্বপ্ন নিয়ে বাঁচি।

কিছু কান্না অনুভূতি নিয়ে, বেঁচে আছি।

আমি কবি নই, তবুও আমি কবিতা পড়ি।

কিছু কথা কিছু মায়া, এই নিয়ে গল্পের ঝুড়ি।

আমি মাঝি নই, তবুও আমি নৌকায় চড়ি,

কিছু সময় কিছু রাস্তা, দিতে হয় একা পাড়ি।

 আমি জ্ঞানী নই, তবুও চাই জ্ঞানের পরশে থাকি।

কিছু মুখ কিছু মুখোশ, চেনার অভিজ্ঞতা করি।

আমি কবি নই, তবুও লিখি কবিতা।

লিখতে লিখতে চেয়ে দেখি, তাহার নামটি গাঁথা।

আমি কবি নই, তবু আছি, কবির শিরোনামে।

আমি কবি নই, কবিতা লিখব না আমার নামে।